27.7 C
Kolkata
Sunday, August 2, 2026
spot_img

আজ থেকেই নতুন নিয়ম! ‘পিঙ্ক’ কার্ড ছাড়া মিলবে না ফ্রি বাস পরিষেবা

Aaj lndia Desk,কলকাতা: রাজ্যে মহিলাদের জন্য চালু হওয়া বিনামূল্যের সরকারি বাস পরিষেবায় এবার ধাপে ধাপে চালু হচ্ছে ‘পিঙ্ক কার্ড’ ব্যবস্থা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ১ অগাস্ট থেকে এই কার্ড দেখিয়েই সরকারি বাসে ‘জিরো ব্যালান্স’ টিকিট ইস্যু করা হবে। যদিও পিঙ্ক কার্ড না থাকলে অবিলম্বে বিনামূল্যের পরিষেবা বন্ধ হয়ে যাবে কি না, সে বিষয়ে সরকারিভাবে এখনও কোনও স্পষ্ট নির্দেশিকা প্রকাশিত হয়নি। তাই বিষয়টি নিয়ে নিশ্চিত মন্তব্য করা যাচ্ছে না।

বর্তমানে অনেক ক্ষেত্রেই আধার বা ভোটার পরিচয়পত্র দেখিয়ে মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করছেন। তবে ভবিষ্যতে এই সুবিধা নির্বিঘ্নে পেতে পিঙ্ক কার্ড তৈরি করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

অনলাইনে আবেদন করার পদ্ধতি

প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে Pink Card-এর জন্য নির্ধারিত অপশনে গিয়ে মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপর আবেদনকারীর নাম, ঠিকানা, ছবি-সহ অন্যান্য তথ্য পূরণ করতে হবে। পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ড, ভোটার কার্ড-সহ প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করে আবেদনপত্র জমা দিলেই আবেদন সম্পন্ন হবে। তবে আবেদন করলেই কার্ড মিলবে না। প্রশাসনের যাচাই-বাছাইয়ে যোগ্য বিবেচিত হলেই পিঙ্ক কার্ড ইস্যু করা হবে।

অফলাইনে আবেদন করবেন কীভাবে?

যাঁরা অনলাইনে আবেদন করতে চান না, তাঁদের জন্য অফলাইন ব্যবস্থাও রাখা হয়েছে। গ্রামীণ এলাকার বাসিন্দাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে এবং পুরসভা এলাকার বাসিন্দাদের নিজ নিজ পুরসভায় গিয়ে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ ও পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড-সহ প্রয়োজনীয় নথির প্রতিলিপি জমা দিতে হবে। এরপর প্রশাসনিক যাচাইয়ের পর যোগ্য আবেদনকারীদের হাতে পিঙ্ক কার্ড তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবার ঘোষণা কার্যকর হওয়ার পর থেকেই এই সুবিধা চালু রয়েছে। এবার সেই পরিষেবাকে আরও সুসংগঠিত ও পরিচয়ভিত্তিক করতে পিঙ্ক কার্ড ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে। তাই ভবিষ্যতে কোনও সমস্যার মুখে না পড়তে চাইলে যত দ্রুত সম্ভব আবেদন প্রক্রিয়া সম্পন্ন করাই বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন