30 C
Kolkata
Saturday, May 2, 2026
spot_img

ভোটের গণনায় হস্তক্ষেপ করতে স্ট্রং রুমের ছাদে! বিজেপির ভিডিওতে শোরগোল বর্ধমানে!

Aaj India Desk, পূর্ব বর্ধমান : আগামী ৪ ই মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গননার দিন। তার আগে একাধিক জায়গায় স্ট্রং রুমের (Strong Room) নিরাপত্তা ঘিরে প্রশ্ন উঠেছে। গতকালের কলকাতার স্ট্রং রুম ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এর মধ্যেই ফের সামনে এলো বর্ধমানের ঘটনা। শনিবার সকালেই বর্ধমানের ইনস্টিটিউট অব টেকনোলজি (UIT) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন বিজেপি প্রার্থী সঞ্জয় দাস।

‘দেওয়াল বেয়ে ওঠার’ ভিডিও

বিজেপি প্রার্থী সঞ্জয় দাস একটি ভিডিও (ভিডিওটির সত্যতা Aaj India যাচাই করেনি) প্রকাশ করে দাবি করেছেন, শুক্রবার গভীর রাতে এক ব্যক্তি দড়ির সাহায্যে বিল্ডিংয়ের দেওয়াল বেয়ে ছাদে উঠেছেন। ভিডিওতে ছাদের উপর আরও এক ব্যক্তিকে দেখা যায়। তার অভিযোগ, “অচেনা ব্যক্তিরা কীভাবে স্ট্রং রুম (Strong Room) সংলগ্ন এলাকায় ঢুকছে, তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।” সাথে তিনি দাবি করেন, ওই সময় প্রায় এক ঘণ্টা ধরে বিল্ডিংয়ের ভিতর থেকে জোরে আওয়াজ শোনা যায় এবং কিছু সময়ের জন্য সিসিটিভি ডিসপ্লে বন্ধ হয়ে যায়।

বর্ধমান উত্তর মহকুমার পাঁচটি বিধানসভা কেন্দ্র, বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, গলসি, আউশগ্রাম এবং ভাতারের ইভিএম বর্তমানে এই UIT ক্যাম্পাসের স্ট্রং রুমে সংরক্ষিত রয়েছে। প্রশাসনের দাবি, পুরো এলাকা ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে এবং ২৪ ঘণ্টা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। তা সত্ত্বেও এই ধরনের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করে বিজেপি। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কমিশনের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি।

সিসিটিভি নিয়ে তৃণমূলের অভিযোগ

অন্যদিকে স্ট্রং রুমের (Strong Room) নিরাপত্তা ইস্যুতে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। জেলা টিএমসিপি সভাপতি স্বরাজ ঘোষ অভিযোগ করেন, কিছু সিসিটিভি ক্যামেরার সময়ের সঙ্গে বাস্তব সময়ের ১-২ মিনিটের ফারাক রয়েছে। তাঁদের দাবি, মাঝেমধ্যে ডিসপ্লে বন্ধ হয়ে যাচ্ছে এবং বারবার অভিযোগ জানানো সত্ত্বেও এর স্থায়ী সমাধান করা হচ্ছে না।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই গণনা কেন্দ্রের বিভিন্ন ঘরে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা প্রোটোকলও মানা হচ্ছে বলে জানিয়েছিলেন তাঁরা। এবার ভোট গণনার আগে শাসক ও বিরোধী পক্ষের এই বিতর্ক কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন