30.4 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

জগন্নাথ ধাম নয়, শুধু জগন্নাথ মন্দির! জানালেন মুখ্যমন্ত্রী

Aaj India Desk,কলকাতা: দিঘার নতুন জগন্নাথ মন্দিরকে ঘিরে চলা বিতর্কে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এখন থেকে মন্দিরটির নামের সঙ্গে আর ‘ধাম’ শব্দ ব্যবহার করা হবে না। মঙ্গলবার নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari) জানান, মন্দিরটির নতুন নাম হবে ‘শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র’।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এই বিষয়ে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, ‘ধাম’ শব্দের বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে এবং তা সব জায়গার ক্ষেত্রে ব্যবহার করা যায় না। সেই প্রস্তাব মেনে নিয়েই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে নাম বদল হলেও মন্দিরের পুজো-পাঠ বা ধর্মীয় অনুষ্ঠানে কোনও পরিবর্তন হবে না। আগের মতোই নিয়ম মেনে প্রতিদিন জগন্নাথদেবের পুজো হবে। অনেকের মতে, ‘ধাম’ সাধারণত এমন তীর্থস্থানকে বলা হয়, যেখানে কোনও দেবতার লীলা, জন্ম বা বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। যেমন নবদ্বীপকে চৈতন্যদেবের জন্মস্থান হওয়ায় ‘ধাম’ বলা হয়। দিঘার ক্ষেত্রে তেমন কোনও ঐতিহাসিক বা পৌরাণিক ভিত্তি না থাকায় অনেকেই এই নামকরণের বিরোধিতা করেছিলেন।

এই বিতর্কের জেরে শেষ পর্যন্ত দিঘার মন্দির থেকে ‘ধাম’ শব্দটি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের আশা, এর ফলে দীর্ঘদিনের বিতর্কের অবসান হবে এবং ধর্মীয় ভাবাবেগের প্রতিও সম্মান জানানো হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন