30.8 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

মমতা জমানায় কেন্দ্রীয় প্রকল্পের টাকা কোথায় গেল? খতিয়ে দেখবে নির্মলার মন্ত্রক

কলকাতা: ‘কেন্দ্র টাকা আটকে রেখেছে’ এবং ‘প্রকল্পের সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করছে’, গত ১৫ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শাসনামলে বিজেপি-তৃণমূলের এই বাকযুদ্ধে পিষেছে রাজ্যের সাধারণ মানুষ। ছাব্বিশের ভোটে মমতা-দুর্গ দখল করে প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেল, আয়ুষ্মান ভারত আবাস ও গ্রামীণ সড়ক যোজনা, জন ধন যোজনার মত কেন্দ্রীয় প্রকল্পের (Central Schemes) সুবিধা এবার বাংলায় ঢুকবে বলে আশ্বাস দিয়েছে রাজ্যের নতুন শাসকদল বিজেপি।

তবে পুরনো খাতাও খুলে দেখা হবে বলে জানিয়ে দিল কেন্দ্র। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শাসনামলে কেন্দ্রীয় প্রকল্পের কত টাকা কোথায় খরচ হয়েছে তার বিস্তারিত রিপোর্ট নেবে নির্মলা সীতারামণের মন্ত্রক। সরকারি সূত্রের দাবি, রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলির (Central Schemes) সুবিধা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছেছিল কি না এবং প্রকল্পের টাকা নির্ধারিত খাতে ব্যবহার হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে বিশেষ মূল্যায়ন প্রক্রিয়া শুরু হতে পারে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই বিষয়ে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও সংশ্লিষ্ট ব্যাঙ্ককে দায়িত্ব দিতে পারে। কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির (Central Schemes) সুবিধাভোগীর সংখ্যা, প্রকল্প বাস্তবায়নের হার এবং প্রকৃত উপভোক্তাদের কাছে পরিষেবা পৌঁছনোর বিষয়টি যাচাই করবে ব্যাঙ্কগুলি। সেই ভিত্তিতে বিস্তারিত রিপোর্ট তৈরি করে কেন্দ্রকে জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর, নির্মলা সীতারামণের মন্ত্রক এই রিপোর্টগুলির উপর সরাসরি নজরদারি করতে পারে। কোথাও কোনও ঘাটতি বা অনিয়ম ধরা পড়লে পরবর্তী পদক্ষেপও করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক মহলের মতে, বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের বাস্তব চিত্র বুঝতেই এই পদক্ষেপ করছে কেন্দ্র। তবে পূর্ববর্তী সরকারের দুর্নীতি-গ্রস্ত রাঘব বোয়ালদের ধরার ক্ষেত্রেও এই অভিযান চালাচ্ছে কেন্দ্র, বলেও মনে করছে বিশেষজ্ঞদের একাংশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন