28.2 C
Kolkata
Sunday, November 1, 2026
spot_img

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট কবে? স্পষ্ট ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী

Aaj lndia Desk, কলকাতা: রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দীর্ঘদিন ধরে বন্ধ ছাত্র সংসদের নির্বাচন। সেই প্রক্রিয়া ফের চালু করা নিয়ে রাজনৈতিক ও শিক্ষামহলে আলোচনা শুরু হয়েছে। আগামী বছর ছাত্র সংসদের ভোট আয়োজনের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার বিষয়টি নিয়ে সরকারের পরিকল্পনার কথা সামনে আনলেন উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay)। তাঁর বক্তব্যে স্পষ্ট, এখনই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চাইছে না সরকার। তার আগে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের পরিবেশ স্বাভাবিক করার উপর জোর দেওয়া হচ্ছে।

রবিবার পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) হাট গোবিন্দপুর হাইস্কুলের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, শিক্ষকদের নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে আসা এবং পড়ুয়াদের ক্লাসে উপস্থিতি বাড়ানোই নতুন সরকারের কাছে অগ্রাধিকার পাচ্ছে। এই দুটি ক্ষেত্রে উন্নতি না হলে ছাত্র সংসদের নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলেই মনে করছেন তিনি।

শিক্ষামন্ত্রীর কথায়, ভোটের পুরো প্রক্রিয়ায় পড়ুয়াদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ গত ১৫ বছরে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে, যেখানে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে। তাই আগে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে নিয়মিত ক্লাসের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সেই পরিস্থিতি তৈরি হলেই নির্বাচনের আয়োজন করা হবে।

প্রসঙ্গত, গত মাসে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর ডাক্তারি পড়ুয়াদের সর্বভারতীয় সম্মেলনে ছাত্র সংসদের ভোট নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি ছিল, দীর্ঘদিন রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়নি। অথচ ছাত্র রাজনীতি থেকেই বহু রাজনৈতিক ব্যক্তিত্বের উত্থান ঘটেছে। ওই অনুষ্ঠানে আগামী বছর নির্বাচন আয়োজনের প্রস্তাবের কথাও জানিয়েছিলেন তিনি।

মুখ্যমন্ত্রীর পর উচ্চ শিক্ষামন্ত্রীর বক্তব্যে বিষয়টি নতুন মাত্রা পেল। তবে আগামী বছরই ভোট হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দিষ্ট সূচি প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন