37.6 C
Kolkata
Monday, June 15, 2026
spot_img

কাশ্মীর থেকে সোজা শ্রীঘর! ট্রেন থেকে নামতেই গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

কলকাতা: তোলাবাজি থেকে শ্লীলতাহানি, ক্ষমতার হাতবদল হতেই শুরু হয়েছে বিজেপির সাফাই অভিযান! রাজ্যের প্রাক্তন শাসক দলের হেভিওয়েট নেতা, মন্ত্রী থেকে শুরু করে পুরসভার কাউন্সিলর (TMC Councillor) প্রায় সকলেই এখন পুলিশের র‍্যাডারে। এখনও পর্যন্ত কলকাতা পুরসভারই প্রায় ৮ জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এই আবহে মঙ্গলবার হল আরও এক নাটকীয় গ্রেফতারি।

ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) নৌশাদ আলমের বিরুদ্ধে ওঠে তোলাবাজির একাধিক অভিযোগ। ক্ষমতার হাতবদল হতেই কাউন্সিলরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন এলাকাবাসী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল টিটাগড় থানার পুলিশ। তদন্ত হচ্ছে জানতে পেড়ে কাশ্মীরে পালিয়ে গিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর নৌশাদ আলম।

পুলিশের কাছে খবর আসে, কাশ্মীর থেকে ফিরছেন নৌশাদ। সেইমত হাওড়া স্টেশনে তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor) জন্য হাতকড়া নিয়ে অপেক্ষা করছিল পুলিশ। সেখান থেকেই তাঁকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়। তৃণমূলের প্রায় শ-দেড়েক নেতাকর্মী পুলিশের র‍্যাডারে আছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, “এক মাসের মধ্যে চোর ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে সরকার”। আগামীতে কার ঘাড়ে খাঁড়া নেমে আসে, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন