30 C
Kolkata
Monday, April 27, 2026
spot_img

মিতালী বাগ কাণ্ডে নতুন মোড় : জানেন আসল ঘটনা কি ?

Aaj lndia Desk , হুগলি: সাংসদ মিতালী বাগের গাড়িতে হামলার ঘটনাকে ঘিরে যে রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছিল, সেই নাটকের পর্দা অবশেষে একে একে সরে যাচ্ছে।

প্রথমে বিজেপির বিরুদ্ধে সরব হয় তৃণমূল কংগ্রেস অভিযোগ ওঠে পরিকল্পিত আক্রমণের। কিন্তু পুলিশের রিপোর্ট সামনে আসতেই ছবিটা বদলাতে শুরু করেছে।হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপারের প্রাথমিক তদন্ত রিপোর্ট ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে। আর সেই রিপোর্টেই বড়সড় মোচড় ঘটনাটিকে নির্বাচনী হামলা নয়, বরং গোষ্ঠী কোন্দল হিসেবে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, রাজনৈতিকভাবে যতটা বড় করে দেখানো হচ্ছিল ঘটনা কে , তদন্ত বলছে বিষয়টি ততটা সরল নয়।বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন ” উনি নাটকে পারদর্শী মানুষ , উনি যে নাটক করছেন সেটা আমি আগেই জানতাম ” কার্যত এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা ।

সবচেয়ে বিতর্কিত অংশটি সামনে আসে ভিডিও ফুটেজ এ যে ব্যক্তিকে গাড়িতে হামলা করতে দেখা গিয়েছিল, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।সেখানেই উঠে আসে চাঞ্চল্যকর দাবি অভিযুক্ত নিজেই স্বীকার করেছে, সে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক।

এতেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে তাহলে কি পুরো ঘটনাটাই সাজানো ছিল? বিজেপির বিরুদ্ধে অভিযোগ কি ইচ্ছাকৃতভাবে তোলা হয়েছিল?

ভোটের আগে সহানুভূতি আদায়ের চেষ্টা?যদিও তৃণমূল অবশ্য এই রিপোর্ট মানতে নারাজ। তাদের দাবি, তদন্ত প্রভাবিত আর বিজেপি বলছে, সত্যিটা বেরিয়ে পড়েছে।এখন বল কমিশনের কোর্টে। তারা এই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ কী নেয়, সেটাই দেখার। তবে একটা বিষয় স্পষ্ট আরামবাগের এই ঘটনায় রাজনীতি এখন আর শুধু অভিযোগে সীমাবদ্ধ নেই, বরং নাটক পরিণত হয়েছে। এখন দেখার এই নাটক ভোট ময়দানে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন