30 C
Kolkata
Tuesday, April 28, 2026
spot_img

ভোটের প্রচারে CRPF গাড়ির ব্যবহার ! MCC লঙ্ঘনে কেনো নীরব কমিশন ?

Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে এসে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিল বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন প্রচারের সময় কেন্দ্রীয় বাহিনীর (CRPF) গাড়ি ব্যবহার করেন বলে অভিযোগ করে তৃনমূল কংগ্রেস। ঘটনাকে ঘিরে ফের শুরু হয় নতুন বিতর্ক।

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিজেপি মিছিল চলাকালীন নীতিন নবীন একটি CRPF গাড়িতে উঠছেন। সেই সময় তিনি দলীয় কর্মীদের সঙ্গে কথাও বলছেন।

MCC-এ কী বলা আছে?

নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট স্পষ্টভাবে নির্দেশ করে যে, সরকারি যানবাহন, কর্মী বা সরকারি যন্ত্রপাতি নির্বাচনী প্রচারে ব্যবহার করা যাবে না। কেন্দ্র বা রাজ্যের ক্ষমতাসীন দলের জন্য এই নিয়ম আরও কঠোর।

সমালোচনায় সরব তৃণমূল 

এই ঘটনার পরেই তৃণমূল কংগ্রেস সামাজিক মাধ্যমে সরব হয়ে জানায়, “কেন্দ্রীয় বাহিনী (CRPF) এখন বিজেপির প্রচারের জন্য গাড়ি সরবরাহ করছে।” দলটির আরও দাবি, এই ঘটনায় নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ নিচ্ছে না। তাদের অভিযোগ, নির্বাচনের সময় নিরপেক্ষ ভূমিকা নেওয়ার বদলে প্রশাসনিক ব্যবস্থার একাংশ বিজেপির পক্ষে কাজ করছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এই নির্বাচনে কমিশন ইতিমধ্যে কয়েকজন অফিসারকে MCC লঙ্ঘনের অভিযোগে সাসপেন্ড করেছে। তবে এই নির্দিষ্ট ভিডিও নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তদন্ত বা বিবৃতি প্রকাশিত না হওয়ায় তৃণমূল নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। তাদের মতে, কমিশন কিছু ক্ষেত্রে সক্রিয় হলেও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাব নিয়েও রাজনৈতিক মন্তব্য করেছে শাসকদল। যদিও এই বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট ২৯ এপ্রিল। প্রচারের শেষ পর্যায়ে এমন অভিযোগ স্বাভাবিকভাবেই সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন