36.9 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

রান্নার গ্যাস ডেলিভারিতে নতুন জালিয়াতি,গ্রাহকদের সাবধান থাকার নির্দেশ

Aaj lndia Desk,নয়াদিল্লি: বিশ্ব বাজারে জ্বালানি সঙ্কটের প্রভাব পড়ায় ভারতে রান্নার গ্যাসের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে অনেকেই আগাম গ্যাস বুকিংয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে প্রতারক চক্র। নতুন ধরনের LPG জালিয়াতি নিয়ে সতর্ক করেছে দেশের প্রধান তিন সংস্থা Indane, HP Gas এবং Bharat Gas।

প্রতারণার মূল কৌশল 

ডেলিভারি অথেন্টিকেশন কোড (DAC) বা OTP হাতিয়ে নেওয়া। সাধারণত গ্যাস সিলিন্ডার ডেলিভারির সময় গ্রাহকের মোবাইলে ৪ ডিজিটের OTP পাঠানো হয়। প্রতারকরা ফোন বা হোয়াটসঅ্যাপে নিজেদের গ্যাস এজেন্সির প্রতিনিধি পরিচয় দিয়ে এই OTP আগাম চেয়ে নিচ্ছে। অনেক ক্ষেত্রে ভুয়ো লিংক পাঠিয়েও তথ্য চুরি করা হচ্ছে, যার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খালি হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

সংস্থাগুলির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ডেলিভারির আগে কখনোই OTP শেয়ার করা যাবে না। শুধুমাত্র ডেলিভারি বয়ের উপস্থিতিতে কোড দিতে হবে। HP Gas গ্রাহকদের জানিয়েছে, তারা কখনো ফোন বা হোয়াটসঅ্যাপে OTP চায় না । Bharat Gas জানিয়েছে, সব বুকিং শুধুমাত্র অনুমোদিত চ্যানেলের মাধ্যমে করতে হবে এবং অতিরিক্ত সিলিন্ডার মজুত করা যাবে না। অন্যদিকে Indane ডিজিটাল অ্যাপ ও অফিসিয়াল বুকিং প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দিয়েছে।

নিরাপদ গ্যাস বুকিংয়ের জন্য গ্রাহকদের ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ, BBPS, মিসড কল, SMS এবং অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

অনেকের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা চলতে থাকায় ভবিষ্যতে গ্যাসের দাম আরও বাড়তে পারে। তাই এই সময়ে সতর্কতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।

গ্রাহকদের উদ্দেশে বার্তা

অপরিচিত কল, ভুয়ো লিংক ও OTP শেয়ার থেকে সাবধান থাকলেই এই ধরনের প্রতারণা এড়ানো সম্ভব।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন