36.9 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

ফিরহাদ কি নব তৃণমূলে? ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঋতব্রতের

Aaj India Desk, কলকাতা: কলকাতার প্রাক্তন মেয়র ও কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)-কে নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। তিনি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেই রয়েছেন, নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের (Ritabrata Banerjee) নেতৃত্বাধীন ‘নব তৃণমূল ব্লকে’ যোগ দিতে চলেছেন- সেই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও মেলেনি। শুক্রবার বিধানসভায় ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা এবং চণ্ডীতলার তৃণমূল বিধায়ক স্বাতী খন্দকার শপথ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। শপথ গ্রহণের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন তাঁরা।

ফিরহাদ হাকিমের সম্ভাব্য অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে ঋতব্রত সরাসরি কোনও নাম বলতে চাননি। তিনি জানান, এই মুহূর্তে ব্যক্তি নয়, সংখ্যার হিসাবই গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, তিনি এবং সন্দীপন যাঁদের কথা ইতিমধ্যেই বলেছেন, তাঁদের বাইরে অন্য কারও বিষয়ে এখন কিছু বলতে চান না। বিধানসভার পরবর্তী অধিবেশনেই অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবে বলেও ইঙ্গিত দেন তিনি।

উল্লেখ্য, গত ৮ জুন বিধানসভায় এসে সন্দীপন সাহার সঙ্গে ঋতব্রতের ঘরে যান ফিরহাদ হাকিম। সেখানে প্রায় এক ঘণ্টা সময় কাটান তিনি। সেই ঘটনার পর থেকেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও পরদিন বিধানসভায় তাঁর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য নিয়েও প্রশ্ন ওঠে। জবাবে ঋতব্রত বলেন, তাঁরা ব্যক্তিগত মতামতের ভিত্তিতে রাজনীতি করেন না, বরং একটি বৃহত্তর রাজনৈতিক অবস্থানের প্রতিনিধিত্ব করেন। তবে দীর্ঘদিন ধরে যে বিষয়গুলি তাঁরা তুলে ধরছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সেই বিষয়গুলিরই প্রতিফলন দেখা গিয়েছে বলে তাঁর মত।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন