35.9 C
Kolkata
Thursday, June 18, 2026
spot_img

তৃণমূলে নতুন সমীকরণ? অরূপের পদক্ষেপে তৎপর মমতা

Aaj lndia Desk,কলকাতা: তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে অরূপ বিশ্বাস (Arup Biswas) কে ঘিরে।দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অরূপ এবার কি দলনেত্রীকে চাপে ফেলতে চাইছেন? এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে উঠছে।

জানা গিয়েছে,গত ১২ জুন একটি ব্যাঙ্কে চিঠি পাঠান অরূপ বিশ্বাস (Arup Biswas)। সেখানে তিনি নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ বলে দাবি করে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাময়িকভাবে ফ্রিজ করার আবেদন জানান। তাঁর যুক্তি, দলের মধ্যে ভাঙনের পরিস্থিতিতে অ্যাকাউন্টে কোনও অনিয়ম না হয়, তাই এই পদক্ষেপ।

তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেই আবেদন গ্রহণ করেনি। কারণ, তার আগেই ৫ জুন তৃণমূল নেতৃত্ব অরূপের জায়গায় শুভাশিস চক্রবর্তীকে নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়। দলীয় রেজুলিউশন এবং প্রয়োজনীয় নথিও ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে খবর, গত কয়েক সপ্তাহে অরূপের সঙ্গে শীর্ষ নেতৃত্বের দূরত্ব বেড়েছিল। কালীঘাটের বৈঠকে মতবিরোধের ঘটনাও সামনে আসে। এছাড়া, তাঁর বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগ নিয়েও দলের অন্দরে প্রশ্ন উঠেছিল।

এদিকে, অরূপ বিশ্বাসের সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ রয়েছে বলেও জল্পনা ছড়িয়েছে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি অরূপ।

অন্যদিকে, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বিতর্ক আরও বেড়েছে। ঋতব্রত শিবিরও ওই অ্যাকাউন্টের উপর দাবি জানিয়েছে। সব মিলিয়ে, দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূলের অন্দরের টানাপোড়েন এখন প্রকাশ্যে চলে এসেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন