28.6 C
Kolkata
Sunday, August 2, 2026
spot_img

চন্দ্রনাথ হত্যাকাণ্ড তদন্তে গতি! গ্রেপ্তার আরও দুই অভিযুক্ত!

Aaj India Desk, কলকাতা: শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রাঠ হত্যা মামলার (Chandranath Rath Murder) তদন্তে বড় অগ্রগতির দাবি করল সিবিআই। শুক্রবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সাগর সোনকর ও সাহেব সোনকর নামে দুই ভাইকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের দাবি, হত্যাকাণ্ডের পরিকল্পনা, অস্ত্রের জোগান, রেকি এবং শ্যুটারদের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একইসঙ্গে উত্তরপ্রদেশ থেকে ধৃত আরও দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে গোটা ষড়যন্ত্রের উৎস খুঁজে দেখছে সিবিআই।

পরিকল্পনার নেপথ্যে কারা?

সিবিআই সূত্রের দাবি, এখনও পর্যন্ত যাঁরা ধরা পড়েছেন, তাঁদের অধিকাংশই শ্যুটার বা মধ্যস্থতাকারী। তবে সাগর ও সাহেব সোনকরের ভূমিকা ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। হত্যার পরিকল্পনা তৈরি, রেকি, অস্ত্র ও অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা এবং ভাড়াটে শ্যুটারদের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে ছিলেন তাঁরা।

তদন্তে আরও জানা গিয়েছে, চন্দ্রনাথ রাঠকে (Chandranath Rath Murder) হত্যার পরিকল্পনা ২০২৫ সাল থেকেই করা হচ্ছিল। যদিও বিভিন্ন কারণে সেই পরিকল্পনা একাধিকবার সফল হয়নি বলে তদন্তকারীদের অনুমান।

ল্যান্ডলাইন যোগাযোগে নতুন সূত্র

সিবিআইয়ের দাবি, সাগর সোনকর নিয়মিত একটি ল্যান্ডলাইন নম্বরের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন। সেই সূত্র ধরেই গোটা ষড়যন্ত্রের যোগাযোগের নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মূল লক্ষ্য হত্যার জন্য অর্থের জোগান কে দিয়েছিল, পরিকল্পনার দায়িত্বে কারা ছিল এবং হত্যার নির্দেশ কোথা থেকে এসেছিল, তার উত্তর খুঁজে বের করা।

উত্তরপ্রদেশ থেকে ধৃত আরও দুই অভিযুক্ত

এর আগে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বলিয়া থেকে গোলু সিংকে গ্রেপ্তার করে সিবিআই। স্থানীয় আদালত তাঁকে ৪৮ ঘণ্টার ট্রানজিট রিমান্ডে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে কলকাতায় আনা হচ্ছে। তদন্তকারীদের অভিযোগ, চন্দ্রনাথ রাঠকে হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সংগ্রহ ও ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গোলু সিংয়ের সক্রিয় ভূমিকা ছিল।

একইসঙ্গে রাজকুমার সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী জ্ঞানেন্দ্র সিং ওরফে মনুকেও গ্রেপ্তার করেছে সিবিআই। চাঁদাবাজি ও ভয় দেখানোর মতো একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত মনু একটি পুরনো মামলায় বলিয়ার আদালতে আত্মসমর্পণ করলে সেখান থেকেই তাঁকে হেফাজতে নেয় তদন্তকারী সংস্থা। আদালত তাঁকে ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে সিবিআই সূত্রের দাবি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, বহুচর্চিত এই হত্যা মামলায় (Chandranath Rath Murder) আগামী আগস্ট মাসেই আদালতে চার্জশিট জমা দিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন