31 C
Kolkata
Saturday, August 22, 2026
spot_img

বকেয়া ডিএ নিয়ে বড় বার্তা! এবার কি খুলছে পোষিত কর্মীদের ভাগ্য?

Aaj India Desk, কলকাতা: রাজ্যে বকেয়া ডিএ (DA) নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে। সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হলেও সরকার পোষিত প্রতিষ্ঠানগুলির কর্মীরা (Government Employees) এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তাঁদের বকেয়া ডিএ কবে মিলবে, তা নিয়ে বড় বার্তা দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভাস্কর ঘোষ জানান, ওয়ার্কচার্জ কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীও সরকার পোষিত কর্মীদের বকেয়া মেটানোর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

ভাস্কর ঘোষের বক্তব্য অনুযায়ী, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের যোগাযোগ হয়েছিল। সরকার পোষিত (Grant-in-Aid) কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সরকারের বক্তব্য এবং আদালতে দেওয়া বক্তব্যের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে বলে তাঁরা উদ্বেগের কথা জানান। এরপর মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করে বলেন, বকেয়া মেটানোর জন্য সরকার উদ্যোগ নিচ্ছে।

তিনি আরও জানান, সুপ্রিম কোর্টে (Supreme Court) সরকার পোষিত ক্ষেত্রের কর্মীদের বকেয়া ডিএ-র বিষয়টি আদালত-নিযুক্ত কমিটির বিবেচনার জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চ আগেই হলফনামা জমা দিয়েছিল। সেখানে শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মী, বিভিন্ন বোর্ড ও কর্পোরেশনের কর্মীদের বকেয়া ডিএ-র বিষয়টি তুলে ধরা হয়েছিল।

শুধু বকেয়া মেটানো নয়, প্রত্যেক কর্মীর কত টাকা পাওনা রয়েছে, সঠিক হিসেব করে তা জানানো হোক—এমন দাবিও জানিয়েছে সংগঠনটি। ভাস্কর ঘোষের আশা, এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার পোষিত কর্মীদের বকেয়া ডিএ মেটানোর পথে যে জটিলতা রয়েছে, তা দ্রুত কাটবে।

অন্যদিকে, সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ নিয়ে ইতিমধ্যেই মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। এই মামলায় রাজ্যকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে লিখিত রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন