29.1 C
Kolkata
Tuesday, October 6, 2026
spot_img

‘রেজিনগরে বিজেপিই জিতবে’-সংখ্যালঘু ভোট নিয়ে কী ইঙ্গিত দিলেন শমীক?

Aaj India Desk, কলকাতা: আজ, ৬ অক্টোবর রাজ্যের নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগর (Rejinagar)—এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By-Election) হচ্ছে। ভোটের দিনই দুই কেন্দ্র নিয়ে নিজেদের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসের কথা জানালেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। শুধু নন্দীগ্রাম নয়, সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও বিজেপি জিতবে বলে দাবি করেছেন তিনি।

শমীকের দাবি, রেজিনগরে বিজেপির জয়ের সম্ভাবনা নিয়ে এখনও অনেকের মনে সংশয় রয়েছে। তবে তাঁর বক্তব্য, এলাকার সংখ্যালঘু ভোটারদের একাংশও এবার উন্নয়ন, কারখানা ও কর্মসংস্থানের দাবি নিয়ে বিজেপির দিকে আসছেন। তিনি বলেন, “রেজিনগর বিজেপি জিততে পারে, এই বিশ্বাসটা এখনও সকলের মনে তৈরি হয়নি। আপনাদেরও হয়তো একটু আশ্চর্য লাগছে, যে সংখ্যালঘু এলাকাতেও বিজেপি জিতছে। কিন্তু সংখ্যালঘুরাও এগিয়ে আসছে। তাঁরাও বলছেন আমরা কারখানা চাই। নন্দীগ্রামে আগের চেয়ে ৫ গুণ বেশি ভোট পেয়ে বিজেপি জিতবে। আর রেজিনগর নির্বাচনে বিজেপি অত্যন্ত সুবিধাজনক মার্জিনে জিতবে।”

সংখ্যালঘু ভোটারদের উদ্দেশ্যেও এদিন বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে ধর্ম বা জাতপাতের কোনও বিভাজন করা হয় না বলেই দাবি করেন তিনি। আয়ুষ্মান ভারত থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা—বিভিন্ন প্রকল্পের সুবিধা সব মানুষের কাছে পৌঁছেছে বলেও উল্লেখ করেন শমীক।

তাঁর কথায়, “আগামী কুড়ি বছর রাজ্যে এবং কেন্দ্রে সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই। তাই ভালো লাগুক আর না লাগুক, আমাদের সঙ্গেই থাকুন। নরেন্দ্র মোদি কোনও বিভাজন নীতি দেখেননি, কোভিড কালে ৮০ কোটি মানুষকে জাতপাত, ধর্ম না দেখেই বিনামূল্যে রেশন দিয়েছিলেন, অযথা দেশে অশান্তির পরিবেশ সৃষ্টিকারীদের কথায় কান দেবেন না।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন