Aaj India Desk, কাশ্মীর: গত বছর এই ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের ( Pahelgam) বৈসরণ ভ্যালিতে ভয়াবহ জঙ্গি হানায় প্রায় ২৬ জন নাগরিক নিহত হন । এই ঘটনায় কেঁপে উঠেছিল সারা দেশ । পরবর্তী কালে এর প্রতিশোধ নিতেই হয় অপারেশন সিঁদুর। কিন্তু সেই সময়ে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে । প্রশ্ন ওঠে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়েও । কি করে তাঁদের চোখ এড়িয়ে তিন জঙ্গি ভারতে চলে আসে এবং প্রায় নিরাপদে ফিরে যায় তা নিয়ে বেশ বিতর্ক হয় । এই অবস্থায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে জম্মু ও কাশ্মীর ( Jammu and Kashmir) প্রশাসন। পহেলগামে চালু করা হচ্ছে একটি বিশেষ QR কোড পরিষেবা।
কি সুবিধা হবে এর দ্বারা ?
পর্যটকদের ভয় কাটানো এবং অসাধু ব্যবসায়ীদের বাড়বাড়ন্ত রোধ করাই এর উদ্দেশ্য। এখন থেকে জম্মু ও কাশ্মীরের ( Jammu and Kashmir) ঘোড়সওয়ার, হকার থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী ও বিক্রেতা— সকলের কাছে এই বিশেষ কোড রাখা বাধ্যতামূলক করা হচ্ছে ।প্রায় ২৫ হাজার ব্যবসায়ীকে এই ব্যবস্থায় যুক্ত করার লক্ষ্য নিচ্ছে জম্মু ও কাশ্মীর প্রশাসন ( Jammu and Kashmir)।
পর্যটকরা পহেলগামে কোনও পরিষেবা নেওয়ার আগে মোবাইল দিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছে থাকা QR কোড স্ক্যান করে সংশ্লিষ্ট ব্যক্তির যাবতীয় তথ্য পর্যটকরা জানতে পারবেন।
কী কী তথ্য থাকবে QR কোডে?
প্রতিটি QR কোডে থাকবে সংশ্লিষ্ট ব্যবসায়ীর নাম, বাবার নাম, বিস্তারিত ঠিকানা এবং ফোন নম্বর । এ ছাড়াও এতে থাকবে সংশ্লিষ্ট ব্যক্তির আধার নম্বর, সরকারি রেজিস্ট্রেশন নম্বর এবং ব্যক্তির পরিচয় পুলিশ দ্বারা ভেরিফায়েড কি না— তাও উল্লেখ থাকবে। এর ফলে কোনও অপরাধমূলক রেকর্ড থাকা ব্যক্তির পক্ষে পর্যটন কেন্দ্রে ব্যবসা করার সুযোগ হবে না।এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জম্মু কাশ্মীরের ( Jammu and Kashmir) স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের ( Jammu and Kashmir) সাত হাজার ব্যবসায়ীকে এই QR কোড দেওয়া হয়েছে। পহেলগামের নিরাপত্তা ব্যবস্থাকে এই ডিজিটাল পরিচয়পত্র আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন ব্যবসায়ীদের একাংশ।


