33 C
Kolkata
Friday, August 21, 2026
spot_img

গায়ে গেরুয়া উত্তরীয় নিয়ে বিধানসভায় কুণাল! ‘পদ্মে’ ঢুকলেন জোড়াফুলের সেনাপতি?

Aaj India Desk, কলকাতা : গেরুয়া উত্তরীয়টা কাঁধে উঠতেই কয়েক মিনিটের জন্য বদলে গেল বিধানসভার অলিন্দের রাজনৈতিক রং! বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে (TMC MLA Kunal Ghosh)!আচমকাই গেরুয়া সাজে পায়চারি করতে দেখে উঠল দলবদলের জল্পনা। জোড়াফুল ছেড়ে কি তবে পদ্মের পথে মমতার একনিষ্ঠ সৈনিক? কিন্তু রাজনীতির এই ‘রোমাঞ্চ’-এর আয়ু ছিল মাত্র কয়েক মিনিট। রহস্যের পর্দা তুলে আসল ঘটনা জানালেন স্বয়ং কুনাল ঘোষ।

বিধানসভার অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন ‘রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনী’। বিধানসভা চত্বরে সেই গোরক্ষা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আচমকাই দেখা হয় কুণাল ঘোষের (TMC MLA Kunal Ghosh)। তাঁকে দেখে উৎসাহী সদস্যরা উত্তরীয় পরিয়ে দেন। কুণালও হাসিমুখে সেই উত্তরীয় গ্রহণ করেন। এরপর তাঁকে গেরুয়া উত্তরীয় পরেই বিধানসভার করিডোরে হাঁটতে দেখা যায়। আর সেই দৃশ্যই কয়েক মুহূর্তের জন্য উসকে দেয় দলবদলের জল্পনা। উপস্থিত বিধায়ক ও সাংবাদিকদের মধ্যেও শুরু হয় আলোচনা।

পরে বিষয়টি পরিষ্কার হতেই বদলে যায় পরিস্থিতি। কোনও রাজনৈতিক দলবদল নয়, সৌজন্য সাক্ষাতের সময় গোরক্ষা বাহিনীর প্রতিনিধিদের দেওয়া উত্তরীয়ই ছিল কুণালের গায়ে। ফলে বিধানসভার ব্যস্ত রাজনৈতিক পরিবেশে কয়েক মিনিটের জন্য তৈরি হওয়া ‘গেরুয়া পর্ব’ শেষ হয় হাসি-ঠাট্টার আবহে।

তবে কুণাল ঘোষকে (TMC MLA Kunal Ghosh) ঘিরে রাজনৈতিক জল্পনা প্রথম নয়। স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে একই দিনে তৃণমূলের দুই পৃথক শিবিরের কর্মসূচিতেই দেখা গিয়েছিল তাঁকে।।সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তপসিয়ায় পুরনো তৃণমূল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন কুণাল। সেখানে দোলা সেন, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ কালীঘাটপন্থী শিবিরের নেতা-কর্মী এবং ছাত্র-যুবদের উপস্থিতি ছিল। তপসিয়ার কর্মসূচি শেষ করে কুণাল ঘোষ যান মেট্রোপলিটনের অনুষ্ঠানে। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের স্বাধীনতা দিবসের কর্মসূচি চলছিল। ওই কর্মসূচিতেও অংশ নেন কুণাল। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহিদবেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। পরে উপস্থিত নেতা-কর্মীদের অনুরোধে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন।

একই দিনে তৃণমূলের দুই শিবিরের কর্মসূচিতে কুণালের উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছিল। তার পর বিধানসভায় গেরুয়া উত্তরীয় পরা অবস্থায় তাঁকে দেখা যাওয়ায় সেই জল্পনা আরও কিছুটা বাড়ে। তবে গেরুয়া উত্তরীয় পরার ঘটনাটির সঙ্গে কোনও দলবদলের সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কুনাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে এক পাও এদিক ওদিক নড়বেন না জোড়াফুলের এই সেনাপতি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন