Aaj India Desk,কলকাতা: শুরুটা ভোটের দিন থেকেই হয়েছিল বঙ্গ রাজনীতি যখন উত্তাপ ভোট আবহে ,ঠিক তখনই বঙ্গের আবহাওয়াতে ও এসেছিল আমূল পরিবর্তন।
এর আগে বঙ্গবাসীকে দেখা গেছে বৃষ্টি উপেক্ষা করে ভোট লাইনে দাঁড়িয়ে থাকতে , কখনো কখনো ছাতা ধরে প্রচারে নামতেও দেখা গেছে । তবে আমার এই পরিস্থিতি নির্বাচনকে যেমন পিছু ছাড়ছে না ঠিক তেমনি পশ্চিমবঙ্গের চাষীদেরও পিছু ছাড়ছে না। আলু থেকে ধান এখন সবেতেই নাজেহাল অবস্থা চাষিদের। বেশ কিছুদিন আগে দেখা গিয়েছিল জমিতে আলুর রসগোল্লার মতো ভাসছে ,এখন মাঠে মাঠে দেখা যাচ্ছে ধানের করুন দশা।
৪ মে শুধু রাজনৈতিক উত্তেজনাই নয়, প্রকৃতিও যেন ঐদিন রণক্ষেত্র ধারণ করতে পারে এমনটাই আশঙ্কা করছে হওয়া অফিস । ভোট গণনার দিন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে কমলা সতর্কতা। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে কালবৈশাখী ঝড়। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায়।
প্রথম দফার ভোটের সময় যেভাবে তীব্র গরমে নাজেহাল হয়েছিলেন ভোটাররা, সেই চিত্র কিন্তু গণনার দিনে থাকছে না। আবহাওয়া দফতরের ইঙ্গিত, তাপমাত্রা কিছুটা কম থাকবে। তবে স্বস্তির সঙ্গে বাড়ছে নতুন চিন্তা , দিনভর দাপট দেখাতে পারে কালবৈশাখী। সাধারণত বিকেলের দিকে ঝড়ের প্রকোপ বাড়লেও, এবার সকাল থেকেই আবহাওয়া খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে রাজনৈতিক তরজার পাশাপাশি আবহাওয়ার ঝঞ্ঝাটও বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে ৪ মে। ভোটকর্মী থেকে সাধারণ মানুষ সকলকেই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।


