Aaj India desk, কলকাতা: এক সময় সারারাত না হলেও রাতে বেশ অনেকক্ষণ ধরে গণপরিবহন পাওয়া যেত। দুই হাজার কুড়িতে কোভিড আসার পর এই ব্যবস্থা বন্ধ হয়ে যায়। বর্তমানে রাত দশটা বাজলেই কলকাতায় রাস্তায় কমতে থাকে বাসের (bus) সংখ্যা। বিয়ে বাড়ি কিংবা অন্য কোন কাজ থেকে মানুষকে ফিরতে হলে সমস্যায় পড়তে হয়। অনেকেই অ্যাপ ক্যাব ব্যবহার করেন। কিন্তু তার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে। খুব দরকার ছাড়া অনেকেই এই পরিষেবা নিতে পারেন না। এই অবস্থায় সুখবর দিলেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং।
কি বললেন মন্ত্রী?
ক্ষমতায় আসার পরেই বিজেপি সরকারের অনেক নেতা-নেত্রী বলেছিলেন কলকাতা সারারাত জাগবে। অর্থাৎ সারারাত দোকানপাট খোলা থাকবে। আজ পরিবহন মন্ত্রী অর্জুন সিং বললেন কলকাতায় সারারাত বাস(bus) চলবে। তিনি বলেন, ” আমার মনে আছে সুভাষ চক্রবর্তী যখন পরিবহণ মন্ত্রী ছিলেন, তিনি এটা করেছিলেন। বেশি দিন চলেনি। বন্ধ হয়ে গিয়েছে। মানুষের চাহিদা মেনে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা আমরা চালু করেছি ২১ জুলাই থেকে। মেন যে সরকারি হাসপাতাল রয়েছে, স্টেশন থেকে, ব্যারাকপুর, হাওড়া থেকে বাসগুলি চালু হচ্ছে। হাওড়া, শিয়ালদা স্টেশন তো রয়েইছে। পুরো রুট পেয়ে যাবেন। অসুস্থ মানুষকে নিয়ে যেতে পারবেন পরিবারের লোকজন। রাত্রিকালীন পরিষেবা মিলবে।”
কোন কোন জায়গায় মিলবে এই পরিষেবা ?
শহর কলকাতা ও শহরতলীর বিভিন্ন জায়গায় সারারাত বাস (bus) পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে –
• হাওড়া থেকে পাটুলি
• হাওড়া থেকে নিউটাউন
• হাওড়া থেকে নীলগঞ্জ
• ডানলপ থেকে বালিগঞ্জ রুট
• শিয়ালদা থেকে ঠাকুরপুকুর
• কাঁকুড়গাছি থেকে বেহালা
এই সমস্ত রুটে আজ থেকেই রাত্রিকালীন বাস চলবে। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “কলকাতায় সারা দিন রাত মানুষ কাজ করেন, যাওয়া আসা করেন। আমরা চাই দিনরাত মানুষ কাজ করুক, প্রগতি হোক। মহিলাদের রাতে রাস্তায় বেরনো, রাতে অফিস করা বন্ধ করে দিয়েছিল আগের সরকার। মধ্যযুগের দিকে নিয়ে যাচ্ছিল। আমাদের মুখ্য়মন্ত্রী কথা দিয়েছিলেন, নির্বাচনী ইস্তেহারেও ছিল। আমাদের সরকার এসে এই ধরনের পদক্ষেপ করছে।


