28 C
Kolkata
Sunday, October 4, 2026
spot_img

বিপদে হুমায়ুন, ‘সংখ্যালঘু’ কার্ড কি আর খাটবে না? হঠাৎ ২৭৪ মসজিদের শরণাপন্ন!

মুর্শিদাবাদ: রেজিনগরে ভোটের কাউন্টডাউন শুরু।আর ভোটের শেষলগ্নে রাজনীতির ময়দানে নতুন ‘টুইস্ট’ হুমায়ুন কবীরের (Humayun Kabir)! ভোট চাইতে মসজিদে মসজিদে চিঠি?এক-দু’টি নয়, ২৭৪টি মসজিদে চিঠি পাঠানোর খবর! আর সেই চিঠিতে নাকি আবেদন, ‘দোয়া করুন’!

রেজিনগর উপনির্বাচনের আগে সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে নিজের পক্ষে ধরে রাখতে মরিয়া আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। চিঠিতে তিনি নিজেকে বিপদের মধ্যে রয়েছেন বলে উল্লেখ করেছেন এবং সহযোগিতার আবেদন জানিয়েছেন বলে খবর। সেইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে ‘দোয়া’র আবেদনও করেছেন।

আর এই চিঠি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে প্রশ্নের ঝড়, ভোটের অঙ্কে কি এবার ‘দোয়া’ই হুমায়ুনের নতুন তাস? ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন। বিধানসভা নির্বাচনে রেজিনগর ও নওদা, দুই কেন্দ্র থেকেই জিতেছিলেন হুমায়ুন। নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হয় তাঁকে। রেজিনগর ছেড়ে দেওয়া হয়। এবার সেই কেন্দ্রেই প্রার্থী তাঁর ছেলে গুলাম নবি আজাদ।

ছেলেকে জেতাতে জোরকদমে প্রচার চালাচ্ছেন হুমায়ুন (Humayun Kabir)। কিন্তু তাঁর অভিযোগ, প্রচারে বাধা দেওয়া হচ্ছে, কর্মী-সমর্থকদের হেনস্তা ও গ্রেপ্তার করা হচ্ছে। এমনকী তাঁকেও থানায় ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

অন্যদিকে, রেজিনগর দখলে মরিয়া বিজেপিও। প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উন্নয়নের স্বার্থে সংখ্যালঘুদের বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন।

অর্থাৎ একদিকে বিজেপির উন্নয়নের বার্তা, অন্যদিকে হুমায়ুনের (Humayun Kabir) ২৭৪ মসজিদে ‘দোয়া’র আবেদন! তাহলে কি সংখ্যালঘু ভোটে ফাটল ধরার আশঙ্কা থেকেই শেষ মুহূর্তে এই ‘দোয়া’ কৌশল? নাকি সত্যিই বিপদের সময় মানুষের আশীর্বাদ আর সহযোগিতাই চাইছেন হুমায়ুন?ভোটের ময়দানে শেষ চাল কে চালল, বিজেপি, না কি ‘দোয়া’র তাস খেললেন হুমায়ুন? উত্তর মিলবে ৬ অক্টোবরের ভোটবাক্সে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন