29.7 C
Kolkata
Sunday, June 14, 2026
spot_img

আপনি কতটা খান? এবার থালার মাপেই ঠিক হবে বেতন!

Aaj lndia Desk,নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য গঠিত অষ্টম বেতন কমিশন (In the 8th Pay Commission) এবার নতুন একটি প্রস্তাব সামনে এসেছে। কর্মচারী সংগঠনগুলির দাবি, শুধু ফিটমেন্ট ফ্যাক্টর নয়, কর্মীদের খাবার ও পুষ্টির খরচের ভিত্তিতেও বেতন নির্ধারণ করা হোক। এই কারণেই আলোচনায় এসেছে ‘৩৪৯০ ক্যালরি’ ফর্মুলা।

‘ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি’ (NC-JCM) জানিয়েছে, আগে বেতন নির্ধারণে ২৭০০ ক্যালরির মানদণ্ড ধরা হতো। কিন্তু বর্তমান সময়ে মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার খরচ অনেক বেড়েছে। তাই নতুন করে হিসাব করার প্রয়োজন রয়েছে।

ICMR-এর তথ্য অনুযায়ী, একজন কঠোর পরিশ্রমী প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রায় ৩৪৯০ ক্যালরি প্রয়োজন। কর্মচারী সংগঠনগুলির দাবি, সরকারি কর্মীদের দীর্ঘ সময় কাজ, ফিল্ড ডিউটি, যাতায়াত এবং মানসিক চাপের কথা মাথায় রেখে এই মানদণ্ডকে বেতন নির্ধারণের করা উচিত।

অন্যদিকে, ‘অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন’ (AINPSEF)-এর দাবি, বর্তমান বাজারদরে একটি পাঁচ সদস্যের পরিবারের খাবার ও প্রয়োজনীয় খরচ মেটাতে অনেক বেশি টাকা লাগে। তাদের হিসাব অনুযায়ী, শুধু প্রয়োজনীয় খরচ মেটাতেই মাসে প্রায় ৩০ হাজার টাকা লাগে। এর সঙ্গে মহার্ঘ ভাতা (ডিএ), স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য খরচ যোগ করলে ন্যূনতম বেতন ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকা হওয়া উচিত।

অনেকের মতে, বেতন কমিশনের মূল লক্ষ্য হল সরকারি কর্মচারী ও তাঁর পরিবারের সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত করা। তাই খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পোশাক ও যাতায়াতের খরচ বিবেচনা করেই নতুন বেতন কাঠামো তৈরি করা হবে।

এখন সকলের নজর অষ্টম বেতন কমিশনের দিকে। কর্মচারীদের দাবি মেনে নতুন ‘৩৪৯০ ক্যালরি’ ফর্মুলা গ্রহণ করা হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়তে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন