35 C
Kolkata
Saturday, April 25, 2026
spot_img

সন্তোষপুরের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! বন্ধ বজবজ-শিয়ালদহ শাখার ট্রেন!

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগণা : দক্ষিণ ২৪ পরগনার আক্রা-সন্তোষপুর এলাকায় শুক্রবার দুপুরে দেখা যায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Incident)। আগুনের তীব্রতায় ওভারহেড রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বন্ধ ট্রেন পরিষেবা। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

দ্রুত নিয়ন্ত্রণের বাইরে আগুন

দুপুর ২টো নাগাদ হঠাৎই আক্রা-সন্তোষপুর বস্তি এলাকায় আগুন (Fire Incident) লাগে এবং মুহূর্তের মধ্যে তা একের পর এক ঝুপড়িতে ছড়িয়ে পড়ে। দাহ্য সামগ্রী বেশি থাকায় এবং ঝুপড়ি গুলি একে অপরের লাগোয়া হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইতিমধ্যেই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গেছে। স্থানীয় সূত্র অনুযায়ী, প্রাথমিকভাবে প্রায় ৪০টি ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। বহু পরিবার তাদের বাসস্থান সহ সমস্ত সামগ্রী হারিয়েছেন।

স্তব্ধ রেল পরিষেবা

অন্যদিকে, রেললাইনের ধারেই বস্তি হওয়ার ফলে আগুনের তীব্রতায় রেললাইনের উপরের ওভারহেড তারে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়। নিরাপত্তার স্বার্থে বজবজ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে জানা গেছে, মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত পরিষেবা স্বাভাবিক করা যাবে না।

ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা 

ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। হঠাৎ পরিষেবা বন্ধ থাকায় বহু মানুষ মাঝপথে আটকে পড়েন। অনেকেই আবার স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য হন। বিকল্প হিসেবে বাস বা অটো ধরতে গিয়েও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাঁদের। শনিবার দুপুরে বিদ্যালয় গুলিতেও দেড়টায় ছুটি হওয়ার কারণে বেশ কিছু ছাত্রছাত্রীরাও স্টেশনে আটকে পড়েন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় পুলিশ। তবে আগুন (Fire Incident) লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছে তারা। শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। একইসঙ্গে রেললাইন ও ওভারহেড তার দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে। তবে দমকলের দ্রুত পদক্ষেপে প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য অস্থায়ী আশ্রয় ও ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসন ঘটনাটির কারণ খতিয়ে দেখছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন