Aaj India Desk , কলকাতা : দ্বিতীয় দফার ভোট প্রক্রিয়া শুরু হতে হাতে আর মাত্র চারটে দিন, হুগলী সহ কলকাতা, পাশাপাশি পূর্ব বর্ধমান ভোট আবহে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে ,এরই মধ্যে হাওয়া অফিস সিলমোহর দিয়েছে ৪০ ডিগ্রী ।
তবে স্বস্তির খবর এই যে পাশাপাশি হাওয়া অফিস এও আশ্বাস দিয়েছে রাজ্যের আকাশে বদল ঘটবে। আজ বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের আকাশে মাঝেমধ্যেই জমবে মেঘ। কোথাও কোথাও হঠাৎ করেই নামতে পারে ঝড়বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুতের দাপটও থাকবে। বিকেলের দিকে এই জেলাগুলির কিছু অংশে ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে, যা সাময়িক স্বস্তি দিতে পারে।
অন্যদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও বাঁকুড়াতেও মেঘের দাপট থাকছে বলেই জানিয়েছে হাওয়া অফিস , হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়া ৩০-৪০ কিমি/ঘণ্টা মাঝে মধ্যেই পরিস্থিতি বদলে দিতে পারে। তবে সব জায়গায় স্বস্তি মিলবে না। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় সারাদিনই গরম ও আর্দ্রতার অস্বস্তি বজায় থাকবে। অর্থাৎ, কোথাও ঝড়-বৃষ্টির ছোঁয়া, কোথাও আবার চেপে বসবে ভ্যাপসা গরম দুইয়ের টানাপোড়েনেই কাটবে আজকের দিন।
আজ ২৫ তারিখ দিনভর আবহাওয়া একই রকমই থাকবে তবে ২৬ তারিখে প্রভাব কিছুটা থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর ,২৭ তারিখ থেকে এক ধাক্কায় তাপমাত্রা আবারও ৩-৪ ডিগ্রী কমতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস ।
তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে স্বাভাবিকের চেয়ে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে বলেই জানা গিয়েছে। পাশাপাশি পূর্বাঞ্চলের উপকূলবর্তী এদের জেলাগুলোতে স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে । হাওয়া অফিস পরিষ্কারভাবে বার্তা দিয়েছে আজ এবং আগামীকাল দিনভর সাংঘাতিক গরম থাকবে সাথে থাকবে আদ্রতা যার জেরে তৈরি হবে অস্বস্তিকর ভ্যাপসা গরম । এই দম বন্ধ কর হাঁসফাঁস গরমে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ।


