30 C
Kolkata
Friday, August 14, 2026
spot_img

যাত্রীদের জন্য বড় সুখবর! দেশে তৈরি হচ্ছে আরও ২৭টি নতুন বন্দে ভারত,খরচ কত জানেন?

Aaj India Desk, নয়াদিল্লি: ভারতীয় রেলকে (Indian Railway) আরও আধুনিক ও দ্রুতগতির করে তুলতে একের পর এক নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। যাত্রীদের সময় বাঁচানো এবং সফরের অভিজ্ঞতা আরও ভালো করাই মূল লক্ষ্য। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এবার আরও ২৭টি নতুন সেমি হাই স্পিড বন্দে ভারত (Vande Bharat) ট্রেন তৈরির কাজ চলছে বলে খবর।

বাড়ছে বন্দে ভারতের সংখ্যা

চেয়ার কারের পর ইতিমধ্যেই রেলে যুক্ত হয়েছে বন্দে ভারত স্লিপার। যাত্রীদের মধ্যে এই ট্রেনগুলির জনপ্রিয়তাও যথেষ্ট বেড়েছে। সেই কারণে দেশে বন্দে ভারতের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে চেয়ার কার এবং স্লিপার মিলিয়ে দেশে ১০০টিরও বেশি বন্দে ভারত ট্রেন রয়েছে। নতুন ২৭টি ট্রেন তৈরি করা হচ্ছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, রায়বেরিলির মডার্ন কোচ ফ্যাক্টরি এবং কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে। ভবিষ্যতে চাহিদা অনুযায়ী এই সংখ্যা আরও বাড়তে পারে।

খরচ প্রায় ১০০ কোটি

বন্দে ভারত তৈরির খরচ সাধারণ এলএইচবি ট্রেন সেটের তুলনায় বেশি। এর অন্যতম কারণ হল আধুনিক প্রযুক্তি, বিশেষ ধরনের কোচ, উন্নত অন্দরসজ্জা এবং সেলফ-প্রপেলড প্রযুক্তি। একটি এলএইচবি ট্রেন সেট তৈরিতে যেখানে প্রায় ৮০ কোটি টাকা খরচ হয়, সেখানে একটি বন্দে ভারত তৈরিতে খরচ পড়ে প্রায় ১০০ কোটি টাকা। সেই হিসেবে ২৭টি নতুন বন্দে ভারত তৈরিতে মোট খরচ প্রায় ২৭০০ কোটি টাকা হতে পারে।

আসছে আরও দ্রুতগতির ট্রেন

শুধু বন্দে ভারত নয়, ভারতীয় রেলের পরিকল্পনায় রয়েছে দেশের প্রথম বুলেট ট্রেন চালু করার উদ্যোগও। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে আরও একটি উচ্চগতির ট্রেন তৈরির কাজ চলছে। এই ট্রেনটি ভবিষ্যতে নির্মীয়মাণ বুলেট ট্রেন করিডরেও চলতে পারবে বলে মনে করা হচ্ছে। রেল সূত্রে খবর, এই দেশীয় প্রযুক্তির উচ্চগতির ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২৮০ কিলোমিটার হতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন