34.8 C
Kolkata
Tuesday, September 29, 2026
spot_img

বৃষ্টিতে অতিষ্ঠ! ‘ওহ মাই গড’ এর ছাঁচে ভগবান ইন্দ্রের বিরুদ্ধে অভিযোগ যুবকের!

Aaj India Desk, লখনউ : এ যেন একেবারে ‘ওহ মাই গড!’ সিনেমার দৃশ্য! বৃষ্টির জেরে রাস্তা জলমগ্ন। ঘর থেকে বেরোনো দায়। বৃষ্টিতে অতিষ্ঠ এক ব্যক্তি সমস্যার সমাধানে সরকারি পোর্টালে অভিযোগ জানালেন খোদ ইন্দ্রদেবের (Lord Indra Complaint) বিরুদ্ধে! হরদোইয়ের বাসিন্দা সূরজ তিওয়ারি সরকারি জনসুনওয়াই সমাধান পোর্টালে অভিযোগ করে দাবি করেছেন, কখনও প্রবল, কখনও ধীরগতির বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। তাঁর অভিযোগের নিশানায় হিন্দু ধর্মের বৃষ্টির দেবতা হিসেবে পরিচিত ইন্দ্রদেব।

হরদোইয়ের বাসিন্দা সূরজ তিওয়ারি গত ২৬ সেপ্টেম্বর উত্তরপ্রদেশ সরকারের জনসুনওয়াই সমাধান পোর্টালে অভিযোগটি দায়ের করেন। সাধারণ নাগরিকদের সরকারি দফতরের কাছে নিজেদের সমস্যার কথা জানানোর জন্যই এই পোর্টাল ব্যবহৃত হয়। তবে সূরজের অভিযোগের প্রাপক কোনও সরকারি আধিকারিক নন। তাঁর অভিযোগের নিশানায় বৃষ্টির দেবতা হিসেবে পরিচিত ইন্দ্রদেব (Lord Indra Complaint)।

অভিযোগে সূরজ জানান, কখনও প্রবল, কখনও ধীরগতির বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। তাঁর বক্তব্য, ইন্দ্রদেব কোনও আগাম তথ্য না দিয়েই ক্রমাগত বৃষ্টি নামাচ্ছেন। এর ফলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। তাঁর অভিযোগ অনুযায়ী, হরদোইয়ের রাস্তা, গলি এবং নিচু এলাকাগুলিতে জল জমেছে। বাড়ির বাইরে বেরোতেও সমস্যায় পড়ছেন বহু মানুষ। ব্যাহত হয়েছে দৈনন্দিন কাজকর্ম।

লাগাতার বৃষ্টিতে শুধু সাধারণ মানুষের চলাফেরাই নয়, কৃষিকাজ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন সূরজ। অতিরিক্ত বৃষ্টির কারণে ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এই পরিস্থিতিতেই বৃষ্টির ‘কারণ’ হিসেবে সরাসরি ইন্দ্রদেবকে কাঠগড়ায় তুলে সরকারি পোর্টালে অভিযোগ জানান তিনি। তিনি বলেন, তাঁর কাছে ভগবানের ফোন নম্বর নেই, তাই সরকার যেন তাঁর হয়ে ভগবানের সাথে যোগাযোগ করেন!

ভগবান ইন্দ্রের বিরুদ্ধে অভিযোগ দায়েরের এই খবর সামনে আসতেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ, আর তার সমাধানের চেষ্টা মানুষের তৈরি ব্যবস্থার মাধ্যমে অনেকের কাছেই ঘটনাটি মনে করিয়ে দিয়েছে ‘ওহ মাই গড!’-এর সেই পরিচিত ভাবনাকে। তবে সূরজের অভিযোগের মূল বিষয় বৃষ্টির কারণে তৈরি হওয়া জলমগ্নতা ও জনদুর্ভোগ। অভিযোগের ধরন ব্যতিক্রমী হলেও তাঁর উত্থাপিত সমস্যাটি বাস্তব জনজীবনের সঙ্গেই সম্পর্কিত।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন