29 C
Kolkata
Friday, September 11, 2026
spot_img

তোলাবাজির মামলায় গ্রেফতার দমদমের প্রাক্তন উপ-পুরপ্রধান, ধৃত আরও ২

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: দমদমে তোলাবাজি ও প্রতারণার অভিযোগে (Tolabaji and Fraud Case) গ্রেফতার হলেন দমদম (Dumdum) পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান বরুণ নট্ট (Barun Natta)-সহ তিনজন। ধৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন কাউন্সিলর নয়নাশিস দাস ওরফে জনি এবং সুমন্ত ঘোষ ওরফে লাল্টু। প্রথমে তিনজনকেই আটক করেছিল দমদম থানার পুলিশ। পরে তাঁদের গ্রেফতার (Arrest) করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দমদম থানায় তোলাবাজি ও প্রতারণার অভিযোগে একটি লিখিত অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। এরপর শুক্রবার তিন অভিযুক্তকেই তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে আরও খবর, শুক্রবার ধৃত তিনজনকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। তাঁদের দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, কিংবা অভিযোগের সঙ্গে সম্পর্কিত অন্য কোনও তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তদন্তকারীরা।

উল্লেখ্য, গত জুন মাসে দমদম পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হরেন্দর সিং। পুরসভায় থেকে সাধারণ মানুষকে ঠিকমতো পরিষেবা দিতে পারছিলেন না এবং কর্মীর অভাবের কারণেই কাজ চালানো কঠিন হয়ে পড়েছিল বলে জানিয়েছিলেন তিনি। এরপর ভাইস চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়ান বরুণ নট্ট। আর সেই পদ ছাড়ার কিছুদিনের মধ্যেই তোলাবাজি ও প্রতারণার মামলায় গ্রেফতার হলেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন