30 C
Kolkata
Sunday, April 26, 2026
spot_img

‘আগে নিজের ঘর সামলান, তারপর মমতাকে…! কাকে তির্যক বার্তা দিলেন গিরিরাজ সিং?

কলকাতা: বাংলার এক অত্যন্ত প্রাচীন প্রবাদ আছে, ‘আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া’! যার অর্থ হল, নিজের ঘর না সামনে পরের ব্যাপার নিয়ে চিন্তা! বঙ্গের ভোটযুদ্ধে বিশাল সেনাবাহিনী নামিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েও সভা করতে এসেছেন বিহার থেকে তেজস্বী। শুধু তাই নয়, রবিবার এবং সোমবার মমতার পাশে দাঁড়াতে আসছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

এই নিয়েই কটাক্ষ ছুঁড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। আপকে খোঁচা মেরে তিনি বলেন, “কেজরিওয়াল আগে নিজের ঘর সামলান, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করবেন!” এখানেই শেষ নয়, গিরিরাজ সিং আরও বলেন, “বাংলায় মমতা (Mamata Banerjee) হেরেই গেছেন। কেজরিওয়াল এসে আরও চারটে আসনে তাঁর হার নিশ্চিত করে দেবেন!”

X Link: https://x.com/ANI/status/2048349246869655702

বলা বাহুল্য, বর্তমানে কেজরির ঘরে ভাঙন! রাঘব চাড্ডার নেতৃত্বে ৬ জন রাজ্যসভার সাংসদ খুইয়েছে আম আদমি পার্টি। যা কিনা আপের রাজ্যসভার সাংসদের ২/৩ শতাংশ। দল বদলেই বিজেপির হয়ে বঙ্গ ভোটের প্রচারে আসতে পারেন রাঘব চাড্ডা বলে জল্পনা চলছে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে প্রচার করতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

রাঘব চাড্ডা, হরভজন সিং সহ বাকি দলবদলু সাংসদদের ‘গদ্দার’ বা ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করছে আপ শিবির। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ভাঙনে বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছে আম আদমি পার্টি। এখন কীভাবে এই ড্যামেজ কন্ট্রোল করেন কেজরি (Arvind Kejriwal), সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন