33 C
Kolkata
Tuesday, May 19, 2026
spot_img

প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে দায়ের FIR ! GOAT Tour-এর ‘লাল কার্ড’ এবার কার হাতে?

Aaj India Desk, কলকাতা : কলকাতায় ফুটবল তারকা লিওনেল মেসির বহুল প্রচারিত ‘GOAT Tour’ ঘিরে হওয়া বিশৃঙ্খলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছিল গোটা দেশ। এবার সেই ঘটনার জেরেই শেষমেষ মামলা দায়ের করলেন ট্যুরের আয়োজক শতদ্রু দত্ত (Satadru Dutta)।

মেসির কলকাতা সফর ঘিরে বিপুল উন্মাদনা তৈরি হয়েছিল গোটা দেশে। তবে অনুষ্ঠানের দিন বহু ভিআইপি ও আধিকারিক বৈধ অনুমতি ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করে। উচ্চমূল্যের টিকিট কেটেও সাধারণ মানুষ মেসিকে ঠিকভাবে দেখতে পাননি। অনুষ্ঠানের পরেই মেসির দ্রুত প্রস্থান ঘিরে ক্ষোভ বাড়ে তাদের মধ্যে। ফলে ক্ষোভের বশে স্টেডিয়ামে ভাঙচুর করেন তারা। ঘটনার পর শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি ৩৭ দিন জেল হেফাজতে থাকার পর জামিন পান। জামিনে মুক্ত হয়েই তিনি নিজের বদনাম কাটাতে পাল্টা মামলা দায়ের করেন।

কাদের বিরুদ্ধে মামলা ?

সোমবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রাক্তন ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শতদ্রু দত্তের (Satadru Dutta) অভিযোগ, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে মেসির অনুষ্ঠান চলাকালীন প্রশাসনিক হস্তক্ষেপ, অতিরিক্ত ভিআইপি প্রবেশ এবং অনিয়ন্ত্রিত ব্যবস্থাপনার কারণেই গোটা অনুষ্ঠান ভেস্তে যায়। তাঁর দাবি, ঘটনার জন্য তাঁকে ‘বলির পাঁঠা’ করে দায়ী করা হয়েছিল এবং জেলে পাঠানো হয়েছিল।

ফের মেসিকে আনার ইচ্ছা

সাম্প্রতিক নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর শতদ্রু দত্ত (Satadru Dutta) জানান, তিনি আইনি পথে লড়াই করবেন। পাশাপাশি ভবিষ্যতে আবার মেসিকে কলকাতায় আনার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। এছাড়াও, পর্তুগিজ ফুটবল তারকা রোনাল্ডোকে কলকাতায় আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। তবে তাঁর এই আগামী পরিকল্পনা সফল হবে নাকি মেসির গোট ট্যুরের মতোই সেই পরিকল্পনাগুলিরও ভরাডুবি হবে সেটাই প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন