33 C
Kolkata
Tuesday, May 19, 2026
spot_img

কালীঘাটের ঠিকানায় এবার পুরসভার চিঠি! বাড়ি নিয়েই চাপে অভিষেক ?

Aaj India Desk, কলকাতা : রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকে কার্যত ঘুরে গেছে অভিষেকের (Abhishek Banerjee) ভাগ্যের চাকা। একের পর এক তৃনমূল নেতার দলত্যাগ, অধিকাংশ নেতার গ্রেপ্তারি এবং তৃনমূলের প্রায় সমস্ত নেতার নিরাপত্তা ব্যবস্থা কমানোর সিদ্ধান্ত নিয়ে জেরবার ছিলেন তিনি। এর মধ্যেই ফের পুরসভার চিঠি আসায় গ্যাঁড়াকলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

কী বলা হয়েছে নোটিসে ? 

মঙ্গলবার অভিষেকের (Abhishek Banerjee) কালিঘাট এবং হরিশ মুখার্জি রোড সংলগ্ন সম্পত্তির বাড়ির নকশা ও সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিস পাঠিয়েছে পুরসভা। নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

কেনো এই নোটিস ? 

নির্মাণের সময় পুরসভার অনুমোদিত নকশা মানা হয়েছে কি না, এবং পরে কোনও অতিরিক্ত অংশ তৈরি করা হয়ে থাকলে তার জন্য আলাদা অনুমতি নেওয়া হয়েছিল কি না তা জানতেই মূলত এই নোটিস পাঠানো হয়েছে। কালীঘাট ও হরিশ মুখার্জি রোডের সম্পত্তি সহ ১৭টি সম্পত্তির বিল্ডিং প্ল্যান, অনুমোদন ও অতিরিক্ত নির্মাণ যাচাই করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পুরসভা।

পুর আইনের ৪০১ ধারা অনুযায়ী, কোনও নির্মাণ বা সম্পত্তি সংক্রান্ত নথি যাচাইয়ের জন্য পুরসভা মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিস পাঠাতে পারে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নোটিস বলে প্রশাসনিক সূত্রের দাবি।

টার্গেটে অভিষেক ? 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কলকাতা ও সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ, অতিরিক্ত তলা এবং অনুমোদনহীন সম্প্রসারণ নিয়ে পুর প্রশাসন তুলনামূলকভাবে বেশি সক্রিয় হয়েছে। সেই প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে এই ধরনের নোটিসে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

এর পাশাপাশি নির্বাচনী বক্তৃতায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর, নিরাপত্তা কমানো এবং তাঁর সঙ্গে যুক্ত বিভিন্ন সম্পত্তিতে একযোগে তদন্ত শুরু হয়েছে। মমতার পরেই অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee) তৃনমূল কংগ্রেসের অন্যতম হেভিওয়েট মুখ। অভিষেককে টার্গেট করলে তৃণমূলের যুব শাখা ও সাংগঠনিক কাঠামো কিছুটা হলেও ভেঙে পড়বে। ফলে নতুন সরকার মূলত ‘অনিয়মের বিরোধিতা’র আড়ালে তৃণমূলকে দুর্বল করারই চেষ্টা করছে বলে ধারণা রাজনৈতিক মহলের। এতে তৃণমূল শিবিরে অস্বস্তিও বেড়েছে। যদিও দলের তরফে একে রাজনৈতিক প্রতিশোধ বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন