30.3 C
Kolkata
Thursday, June 18, 2026
spot_img

ফের প্রশ্নফাঁসের ভয়! NEET এর আগে উধাও টেলিগ্রাম!

Aaj India Desk, নয়া দিল্লি : NEET UG 2026-এর পুনঃপরীক্ষাকে কেন্দ্র করে ফের উঠতে শুরু করেছে প্রশ্নপত্র ফাঁসের গুজব, ভুয়ো প্রশ্নপত্র বিক্রি এবং পরীক্ষার্থীদের প্রতারণার অভিযোগ। এবার এই সমস্ত অভিযোগের জেরে দেশে টেলিগ্রাম অ্যাপে সাময়িকভাবে প্রবেশাধিকার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, ২২ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

কেন এই সিদ্ধান্ত?

NTA-র দাবি, গত কয়েক মাস ধরে একাধিক টেলিগ্রাম চ্যানেলের ওপর নজরদারি চালানো হচ্ছিল। তদন্তে দেখা যায়, ‘Paper Leaked Lit’, ‘Re-NEET 2026’ এবং ‘Re NEET Mafia’-র মতো নাম ব্যবহার করে কিছু চ্যানেল পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের প্রতিশ্রুতি দিচ্ছিল। এসব চ্যানেল পরীক্ষার্থীদের কাছ থেকে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত দাবি করছিল। তবে NTA স্পষ্ট জানিয়েছে, এই ধরনের দাবি সম্পূর্ণ ভুয়ো এবং প্রতারণামূলক।

প্রশ্নফাঁস বিতর্কের পর পুনঃপরীক্ষা

গত ২ মে অনুষ্ঠিত হয়েছিল NEET UG 2026 পরীক্ষা। প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী সেই পরীক্ষায় অংশ নেন। পরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসতেই দেশজুড়ে বিতর্ক শুরু হয়। ঘটনার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI) ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তদন্তে উঠে এসেছে, গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে কয়েকজন অধ্যাপক এবং পরীক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তি ছিলেন। এই পরিস্থিতিতে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে পুনরায় NEET পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ২১ জুন।

NTA জানিয়েছে, পুনঃপরীক্ষাকে ঘিরে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রশ্নপত্র প্রস্তুতি থেকে শুরু করে অনুবাদ, যাচাই, মুদ্রণ, প্যাকেজিং এবং পরিবহণ—প্রতিটি ধাপেই বাড়তি নজরদারি থাকবে।পরীক্ষার প্রশ্নপত্র নিরাপদে পৌঁছে দিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিমান বাহিনীর সহায়তাও নেওয়া হচ্ছে।

কেন্দ্রের মতে, পুনঃপরীক্ষার আগে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রশ্নপত্র, সম্পাদিত স্ক্রিনশট এবং বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে পরীক্ষার্থীদের বিভ্রান্তি এবং সম্ভাব্য প্রতারণা রুখতেই টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের আশা, এই পদক্ষেপের ফলে NEET UG 2026 পুনঃপরীক্ষা আরও স্বচ্ছ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন