38.1 C
Kolkata
Sunday, June 14, 2026
spot_img

গোঁফ কেটে লুক বদলেও শেষ রক্ষা হল না! ধরা পড়লেন প্রাক্তন পুরপ্রধান

Aaj India Desk, হুগলি: কেরলের থেকে গ্রেপ্তার করা হল আরামবাগ পুরসভার প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী (Swapan Nandi)-কে। গ্রিন সিটি (Green City) প্রকল্পে দুর্নীতির অভিযোগে তাঁকে আটক করেছে আরামবাগ (Arambagh) থানার পুলিশ। ইতিমধ্যেই তাঁকে রাজ্যে ফিরিয়ে আনা হচ্ছে। এই মামলায় আগেই পুরসভার অস্থায়ী ইঞ্জিনিয়ার মানস কুণ্ডু, অস্থায়ী ইলেকট্রিক সুপারভাইজার কৌস্তুভ মুখোপাধ্যায় এবং এক ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তকারীদের ধারণা, ধৃতদের একসঙ্গে বসিয়ে জেরা করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

স্বপন নন্দী আগে পুরপ্রধানের পদে ছিলেন, পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় দায়িত্ব নেন তৃণমূল নেতা সমীর ভান্ডারী। তিনিই আরামবাগ থানায় প্রথম গ্রিন সিটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ দায়ের করেছিলেন। তবে সেই সময় রাজনৈতিক পরিস্থিতির কারণে তদন্ত খুব একটা এগোয়নি বলে জানা যায়। পদ থেকে সরে গেলেও স্বপন নন্দী ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে ছিলেন এবং তৃণমূলের পুরোনো রাজ্য কমিটির সদস্যও ছিলেন। ভোটের ফলের পর তিনি আরামবাগ ছেড়ে চলে যান। পরে পুরনো মামলার তদন্ত আবার শুরু হলে পুলিশ একে একে গ্রেপ্তার করে।

তদন্তে জানা যায়, ধরা পড়া এড়াতে তিনি নিজের চেহারাও বদলেছিলেন, এমনকি গোঁফ কেটে ফেলেছিলেন। তবুও শেষ রক্ষা হয়নি, শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করেই পুলিশ।

উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবর্ষে আরামবাগ পুরসভা গ্রিন সিটি প্রকল্পের আওতায় সোলার প্যানেল বসানোর জন্য ই-টেন্ডার বসানো হয়। সেই প্রকল্পে পুর এলাকার ৩টি প্রাথমিক স্কুল ও শিশুশিক্ষা কেন্দ্রসহ মোট ১১টি আপার প্রাইমারি ও উচ্চ মাধ্যমিক স্কুলের ছাদে সোলার প্যানেল বসানো হয়। প্রকল্পের মাধ্যমে মোট ৭৬৪.৪৬ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছিল। পরিকল্পনা ছিল, এই বিদ্যুৎ স্কুলগুলোর কাজে লাগানোর পাশাপাশি আরামবাগ পুরসভার স্ট্রিট লাইটেও ব্যবহার করা হবে। কিন্তু এই পুরো প্রকল্প নিয়েই পরে আর্থিক অনিয়ম ও কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল ওঠে তৎকালীন পুরবোর্ড, পুরসভার কিছু কর্মী এবং প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দীর বিরুদ্ধে। এর আগেই এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার সেই একই মামলায় প্রাক্তন পুরপ্রধানকেও গ্রেপ্তার করল পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন