38.1 C
Kolkata
Sunday, June 14, 2026
spot_img

সই জাল মামলায় বড় দিন! ভবানী ভবনে ঢুকলেন অভিষেক

কলকাতা: সিআইডির তলবে রবিবার ফের ভবানীভবনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন সকাল ১১.৪৩ মিনিটে ভবানীভবনে প্রবেশ করেন অভিষেক। প্রায় ৭ মিনিট তাঁকে রিসেপশনে অপেক্ষা করতে বলা হয়। রিসেপশনে আইডি কার্ড দেখিয়ে ভবানীভবনের ভেতরে ঢোকেন তিনি। সই জাল কান্ডে এদিন অভিষেকের (Abhishek Banerjee) পাশাপাশি বেলেঘাটার তৃণমূল বিধায়ক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষকেও তলব করেছে সিআইডি।

দুপুর ৩ টেয় কুণাল ঘোষকে ভবানীভবনে ডাকা হয়েছে। বলা বাহুল্য, এর আগে বৃহস্পতিবার প্রায় ৫ ঘন্টা অভিষেককে জেরা করেছিল সিআইডি। সূত্রের খবর, অভিষেকের কাছ থেকে এখনও বহু প্রশ্নের সদুত্তর পাননি তদন্তকারীরা। সেইকারণেই আজ ফের অভিষেককে ডাকা (Abhishek Banerjee)। এছাড়াও সই জাল কান্ডের মিসিং লিঙ্ক খুঁজতেই কুণাল ঘোষকেও তলব বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ধারণা করা হচ্ছে, তদন্তকারীরা জানতে চাইছেন, বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে গৃহীত রেজোলিউশনের মূল নথি বর্তমানে কোথায় রয়েছে এবং তা কেন প্রকাশ্যে আনা হচ্ছে না। সূত্রের খবর, এই নথিকে ঘিরেই একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে সিআইডি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন