33.4 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

সব জল্পনায় ইতি, মমতার পাশেই থাকার বার্তা দেবের

Aaj India Desk,কলকাতা: ঘাটালের তৃণমূল সাংসদ ও জনপ্রিয় অভিনেতা দেব (Dev)-কে ঘিরে গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে জোর চলছিল চলছে। তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা রাজনৈতিক টানাপোড়েন ও একাংশ সাংসদদের বিদ্রোহের খবরের মধ্যে দেবের নামও উঠে আসে। এমনকি বিভিন্ন মহলে দাবি করা হচ্ছিল, তিনি নাকি বিদ্রোহী সাংসদদের শিবিরে যোগ দিয়েছেন এবং লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জমা দেওয়া একটি চিঠিতেও তাঁর স্বাক্ষর রয়েছে।

তবে সেই সমস্ত জল্পনায় মঙ্গলবার কার্যত জল ঢেলে দিলেন দেব নিজেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)-র প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি কোনও বিদ্রোহী শিবিরের সঙ্গে যুক্ত নন এবং নতুন কোনও তৃণমূল গঠনের প্রশ্নই ওঠে না।

দেব বলেন, “আমি নতুন তৃণমূলে যাচ্ছি না। সারা জীবন দিদির পাশেই থাকব।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে তৈরি হওয়া নানা জল্পনার অবসান ঘটেছে বলে মনে করা হচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূলের একাংশ নেতা-সাংসদদের মধ্যে অসন্তোষের খবর সামনে এসেছে। সেই আবহে দেবের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল। কারণ তিনি দলের অন্যতম জনপ্রিয় মুখ এবং রাজ্যের পাশাপাশি জাতীয় স্তরেও পরিচিত নেতা। ফলে তাঁকে ঘিরে তৈরি হওয়া জল্পনা রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছিল।

কিন্তু মঙ্গলবারের মন্তব্যে দেব পরিষ্কার করে দিয়েছেন যে তিনি দলনেত্রীর প্রতি অনুগত রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছেন। তাঁর বক্তব্যে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও স্বস্তি ফিরেছে বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন