33.4 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

‘জীবনহানির আশঙ্কা ছিল’— দলত্যাগের পর বিস্ফোরক সুখেন্দু

কলকাতা: আগেই তৃণমূল কংগ্রেস ও রাজ্যসভার সদস্যপদ ত্যাগ করেছেন সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। আগে একাধিকবার দল ছাড়ার কারণ হিসেবে দলের অভ্যন্তরীণ দুর্নীতি, কোণঠাসা করা ইতাদি কারণ বলেছিলেন সুখেন্দু। তবে এবার দলত্যাগের কারণ হিসেবে এক বিস্ফোরক দাবী করলেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুখেন্দু শেখর দাবী করেছেন, তৃণমূলের ভিতরে তাঁর প্রাণনাশের আশঙ্কা ছিল।

তিনি (Sukhendu Sekhar Roy) বলেন, দল না ছাড়লে তাঁকে সুপারি কিলার দিয়ে খুন করানো হত। তাই প্রাণ বাঁচাতে নিজে থেকেই বেরিয়ে এসেছেন তিনি। তাঁর কথায়, রাজনৈতিক মতপার্থক্য এবং দলের ভিতরের পরিস্থিতির কারণে তিনি নিজেকে নিরাপদ মনে করছিলেন না। ইঙ্গিতপূর্ণ ভাষায় তিনি দাবি করেন, দল থেকে দূরে না সরে এলে জীবনহানির ঝুঁকিও তৈরি হতে পারত।

প্রসঙ্গত, লোকসভায় তৃণমূলের ২৮-এর মধ্যে ২০ জন সাংসদই এনডিএ শিবিরে যাওয়ার চিঠি দিয়েছেন। সেই তালিকায় কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, শর্মিলা সরকার, অসিত মাল, অরূপ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, দেব, শতাব্দী রায়, জুন মালিয়া, সাজদা আহমেদ ও খলিলুর রহমানের মতো একাধিক পরিচিত নাম রয়েছে।

উল্লেখ্য, সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন, তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসও ছেড়েছেন। দীর্ঘদিন দলের মুখপাত্র ও সংসদীয় রাজনীতির পরিচিত মুখ হিসেবে পরিচিত সুখেন্দু শেখরের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন