37.6 C
Kolkata
Monday, June 15, 2026
spot_img

বিদ্রোহী তালিকায় আরো এক? দিল্লির বৈঠক নিয়ে তোলপাড় রাজনীতি

Aaj India Desk,কলকাতা: তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হয়েছে। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay) কে দেখা যায় তারপর থেকেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

তাঁর সঙ্গে ছিলেন সাংসদ শতাব্দী রায়ও। এই ঘটনাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে যে, তৃণমূলের বিদ্রোহী শিবির কি আরও শক্তিশালী হতে চলেছে?

দলের একাংশ সাংসদের ইতিমধ্যেই বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে অনেকেই লোকসভায় পৃথক ব্লক গঠনের পক্ষে মত দিয়েছেন বলেও জানা গিয়েছে। বিদ্রোহী শিবিরের দাবি, বেশ কয়েকজন সাংসদ সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন পাশাপাশি ভবিষ্যতে তাঁদের সংখ্যা আরও বাড়তে পারে। সেই কারণেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর ও বৈঠককে ঘিরে চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে, কিছুদিন আগেই বিধানসভায় দলীয় অবস্থান নিয়ে মতভেদ প্রকাশ্যে আসে। কয়েকজন বিধায়ক দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের বিরোধিতা করে আলাদা অবস্থান নেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সংসদীয় রাজনীতিতেও একই ধরনের পরিস্থিতির ইঙ্গিত মিলছে বলে মনে করছে অনেকে।

অনেকের মতে, যদি সত্যিই সাংসদদের একটি বড় অংশ পৃথক ব্লক গঠন করে, তাহলে তা রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এমনকি ভবিষ্যতে দলীয় প্রতীক ও সংগঠনের নিয়ন্ত্রণ নিয়েও নতুন বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এই মুহূর্তে সমস্তটাই ধোঁয়াশা। সুদীপ বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। ফলে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন