37.6 C
Kolkata
Monday, June 15, 2026
spot_img

একের পর এক মামলা! এবার ২৫০ কোটির দুর্নীতিতে অভিষেকের বিরুদ্ধে FIR

Aaj India Desk, কলকাতা: একের পর এক মামলা ও তদন্তের চাপে রয়েছেন তৃণমূল (TMC)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কখনও তদন্তকারী সংস্থার নোটিস, কখনও পুলিশি পদক্ষেপ- এর মাঝেই এবার তাঁর বিরুদ্ধে আরও একটি এফআইআর (FIR) দায়ের হয়েছে।

অভিষেকের নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারেই এবার ২৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ২০২০ সালে ঘূর্ণিঝড় আমফানের পর ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্র ও রাজ্যের তরফে ডিবিটি (DBT) মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল। বাড়ি নির্মাণের জন্য ২০ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতের জন্য ৫ হাজার টাকা করে দেওয়া হয়। কিন্তু অভিযোগ, বহু ক্ষেত্রে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বদলে পাকা বাড়িকেও ক্ষতিগ্রস্ত দেখিয়ে টাকা তোলা হয়েছে। একই পরিবারের একাধিক সদস্যের নামে আলাদা আলাদা করে অনুদান নেওয়ার অভিযোগও উঠেছে। এমনকি এই টাকা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, একটি মোবাইল নম্বরের সঙ্গে ১৩ জন এবং অন্য একটি নম্বরের সঙ্গে ৮ জন সুবিধাভোগীর নাম যুক্ত ছিল। এই নিয়ে বিস্তারিত তদন্তের দাবি তুলে বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন জানিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস।

উল্লেখ্য, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরেকটি এফআইআর দায়ের করেছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তাঁর অভিযোগ, প্রায় সাড়ে ৭ বছর আগে অভিষেকের নির্দেশে তাঁর উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল। সেই মামলারও সুবিচারের অপেক্ষায় রয়েছেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন