35.8 C
Kolkata
Saturday, June 13, 2026
spot_img

৪ গোলের দাপট, প্যারাগুয়ের রক্ষণ গুঁড়িয়ে দিল আমেরিকা

Aaj lndia Desk, মুম্বাই: নিজেদের মাঠে বিশ্বকাপের( FIFA World Cup 2026) প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত জয় পেল আমেরিকা (USA)। গ্রুপ ডি-র ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিল স্বাগতিক দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভাবে খেলতে থাকে আমেরিকা। মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় তারা। মালিক টিলম্যানের চাপে প্যারাগুয়ের ড্যামিয়ান বোবাদিয়া ভুল করে নিজের জালেই বল পাঠিয়ে দেন। সেই গোলেই ১-০ এগিয়ে যায় আমেরিকা।

এরপর ৩০ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের পাস থেকে গোল করেন ফোলারিন বালোগুন। প্রথমার্ধের শেষদিকে আবারও গোল করেন তিনি। টিলম্যানের পাস থেকে বল জালে জড়িয়ে আমেরিকার লিড ৩-০ করেন বালোগুন। বিরতির আগেই ম্যাচ অনেকটা আমেরিকার নিয়ন্ত্রণে চলে যায়।

দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে কিছুটা লড়াই করার চেষ্টা করে। তবে আমেরিকার রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। উল্টোদিকে যদিও পুলিসিচ, টিলম্যান ও ওয়েহারা বারবার আক্রমণ তুলে চাপ বাড়াতে থাকেন।

তবে ৭৩ মিনিটে একটি গোল শোধ করে প্যারাগুয়ে। সেট-পিস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে স্কোর ৩-১ করেন মাউরিসিও। কিন্তু এরপরও আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি তারা।

অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে অ্যালেক্স ফ্রিম্যানের পাস থেকে গোল করে জয়ের সিলমোহর দেন বদলি খেলোয়াড় জিওভানি রেইনা। ফলে ম্যাচ শেষ হয় ৪-১ ব্যবধানে।

পুরো ম্যাচে সবচেয়ে নজর কেড়েছেন ফোলারিন বালোগুন। তিনি দুটি গোল করেন। মালিক টিলম্যানও দুর্দান্ত খেলেন এবং দুটি গোল করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

এই জয়ের ফলে বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করল আমেরিকা। নিজেদের মাঠে সমর্থকদের সামনে এমন দাপুটে জয় পেয়ে খুশি মার্কিন ফুটবলপ্রেমীরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন