30.1 C
Kolkata
Monday, June 15, 2026
spot_img

কলকাতায় ডিলিমিটেশন! নতুন করে আঁকা হবে কি ওয়ার্ডের সীমানা?

Aaj India Desk, কলকাতা: কলকাতা পুরনিগমের (KMC) মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বর্তমানে রাজ্য সরকারের নিযুক্ত প্রশাসক হিসেবে পুরনিগমের দায়িত্ব সামলাচ্ছেন স্মিতা পাণ্ডে (Smita Pandey)। এবার নজর আসন্ন পুরভোটে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যেই কলকাতা পুরনিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, মেয়র পদ খালি হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে নতুন মেয়র নির্বাচনের জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়ের মধ্যে দল কোনও নতুন মেয়রের নাম ঘোষণা করতে না পারায় রাজ্য সরকার প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয়। নির্বাচনের পর জনগণের ভোটে নতুন মেয়র নির্বাচিত হবেন বলেও জানান তিনি।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, পুরভোটের আগে কলকাতার ওয়ার্ডগুলির সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন করা হবে। তবে ঠিক কীভাবে এই পুনর্বিন্যাস হবে বা কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। বর্তমানে কলকাতা পুরনিগম এলাকায় মোট ১৪৪টি ওয়ার্ড রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, “ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তাব রাজ্য সরকার পাঠাবে, আর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।”

অন্যদিকে, কলকাতা পুরনিগমের উন্নয়নের জন্য আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হতে পারে। এছাড়াও অমৃত যোজনার আওতায় ৬০-৪০ অনুপাতে আরও ৫০০ কোটি টাকা দেওয়া সম্ভব। ‘নমামী গঙ্গা’ প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা এবং ‘স্বচ্ছ ভারত’ কর্মসূচির অধীনেও অতিরিক্ত আর্থিক সহায়তার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন