30.1 C
Kolkata
Monday, June 15, 2026
spot_img

গোঁফ কেটেও হলো না শেষ রক্ষা, এবার তদন্তে নয়া মোড়, জানেন তৃণমূল নেতার গোপন নকশা কি ছিল?

Aaj India Desk, হুগলি: আরামবাগ পুরসভার গ্রিন সিটি প্রকল্পে প্রায় ৭ কোটি ৪০ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগে প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী (Swapan Nandi)-কে গ্রেফতার করেছে হুগলি গ্রামীণ পুলিশ। অভিযোগ, দায়িত্ব থেকে সরে যাওয়ার পর নিজের বিরুদ্ধে থাকা তথ্য লুকাতে তিনি পুরসভার কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ সরকারি নথি মুছে দেন। তবে পুলিশের তদন্ত ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তায় সেই ডিলিট হওয়া তথ্যের একটি বড় অংশ ‘গুগল ক্লাউড’ থেকে উদ্ধার করা হয়েছে।

তদন্তে জানা গিয়েছে, এই প্রকল্পে ৪৪টি স্কুলে সোলার প্যানেল বসানোর কথা থাকলেও অধিকাংশ স্কুলেই কাজ হয়নি। কিছু জায়গায় নামমাত্র কাজ দেখিয়ে মোটা অঙ্কের সরকারি অর্থ আত্মসাৎ করা হয়। অভিযোগ, অযোগ্য একটি সংস্থাকে নিয়ম ভেঙে এই প্রকল্পের বরাত দেওয়া হয়েছিল।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতার এড়াতে স্বপন নন্দী ( Swapan Nandi) ভিন রাজ্যে পালানোর পরিকল্পনা করেছিলেন। তিনি কেরলে গা ঢাকা দিয়ে পরে মালদ্বীপে পালানোর ছক কষেছিলেন। ধরা না পড়ার জন্য নিজের গোঁফ কেটে চেহারার পরিবর্তনও করেন তিনি। তবে শেষ পর্যন্ত কেরল থেকে বিদেশে পালানোর আগেই হুগলি গ্রামীণ পুলিশের বিশেষ দল তাঁকে গ্রেফতার করে।

এই ঘটনায় আদালতে বিশেষ পিপি বিভাস চট্টোপাধ্যায় জানান, এটি সম্পূর্ণ তথ্যভিত্তিক মামলা এবং ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ প্রমাণ আদালতে পেশ করা হবে। আদালত অভিযুক্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, স্বপন নন্দী সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাঁকে রাজনৈতিক ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে। তাঁর বক্তব্য, তিনি চিকিৎসার কারণে কেরলে গিয়েছিলেন এবং তার সময়েই এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে।এই গ্রেফতারিকে কেন্দ্র করে আরামবাগের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত এখনও চলছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন