33 C
Kolkata
Friday, April 24, 2026
spot_img

দিল্লির যমুনা পুরোপুরি দূষিত।”নৌকাবিহার নিয়ে কটাক্ষ মমতার

Aaj India Desk, হাওড়া : ভোটের আবহে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনৈতিক । আর ঠিক এমনই এক পরিস্থিতিতে নতুন করে জল্পনার দানা বাঁধলো, গঙ্গায় নৌকাবিহারকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ।

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গার বুকে নৌকাবিহার করেন । এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া সভামঞ্চ থেকে সরাসরি কটাক্ষ করেন। তিনি বলেন, “বাংলার গঙ্গা পরিষ্কার, একবার দূষিত যমুনায় ডুব দিন দেখি।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, রাজ্যের উন্নয়ন ও পরিবেশ রক্ষার বিষয়টি তুলে ধরতেই এই মন্তব্য। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ , ভোটের আগে নতুন করে রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা ।

যদিও মমতা এটি থেমে থাকেননি তার নিশানায় ধরা পড়েছে বিরোধী শিবিরের একাধিক ব্যর্থতার চিত্র , সরাসরি আক্রমণ করে তিনি বলেন ” ধর্ষকদের টিকিট দেওয়া হচ্ছে। , পাশাপাশি তিনি চার তারিখ রেজাল্ট নিয়েও আত্মবিশ্বাসী মন্তব্য করেন। কথায় জয় নিশ্চিত।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নদী দূষণ, উন্নয়ন এবং পরিবেশ এই তিনটি বিষয়ই এখন ভোটের প্রচারে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গঙ্গা ও যমুনার প্রসঙ্গ তুলে কেন্দ্র-রাজ্য সংঘাতকে আরও তীব্র করা হচ্ছে বলেই মত তাঁদের।

সব মিলিয়ে, এক সাধারণ নৌকাবিহারকে কেন্দ্র করে যে বিতর্কের সূত্রপাত, তা এখন বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে এবং ভোটের আবহে এই বাকযুদ্ধ আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন