28.7 C
Kolkata
Tuesday, July 28, 2026
spot_img

রাতভর কেন্দ্রের সাথে বৈঠকেও কাটল না জট? কী সিদ্ধান্ত নিল CJP?

Aaj India Desk, নয়া দিল্লি : আন্দোলন প্রত্যাহারের পরেরদিনই কেন্দ্রের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তুলেছিল ককরোচ জনতা পার্টি। সংগঠনের অভিযোগ, ২৫ জুলাই হওয়া সমঝোতার গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হয়নি। এই পরিস্থিতিতে সোমবার ফের বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে CJP নেতৃত্বের দীর্ঘ বৈঠক (Centre CJP Meeting) হয়। বৈঠকের পর সংগঠনের দাবি, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আশ্বাস মিলেছে এবং সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি শীঘ্রই জারি হতে পারে।

সোমবার রাতের এই বৈঠক (Centre CJP Meeting) প্রায় দুই থেকে তিন ঘণ্টা চলে। CJP-র দাবি, বৈঠকে বিহার ও অসম সরকারের জারি করা বিজ্ঞপ্তির কপি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সংগঠনের তরফে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহার, নতুন করে কোনও আইনি পদক্ষেপ না নেওয়া এবং আটক ও গ্রেপ্তার হওয়া সকলকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। CJP আরও দাবি করেছে, কেন্দ্র এবং অন্যান্য বিজেপি বা এনডিএ-শাসিত রাজ্যও একই ধরনের সরকারি বিজ্ঞপ্তি জারি করার আশ্বাস দিয়েছে।

বৈঠকের (Centre CJP Meeting) পর ভিডিও বার্তায় CJP-র মুখপাত্র সৌরভ দাস বলেন, “কোনও আন্দোলনকারীকে একা ছেড়ে দেওয়া হবে না। আমরা সবাই একসঙ্গে আছি।” সংগঠনের আশা, বৈঠকে যে বিষয়গুলিতে ঐকমত্য হয়েছে, তা সরকারি বিজ্ঞপ্তিতেও প্রতিফলিত হবে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং কেন্দ্রের দুই মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে তিন দফা বৈঠকের পর CJP আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেছিল। সেই সময় সরকার আশ্বাস দিয়েছিল যে আন্দোলনকারী ছাত্রছাত্রী ও সংগঠকদের বিরুদ্ধে কোনও FIR হবে না। তবে এই আশ্বাস ভঙ্গ করে পশ্চিমবঙ্গ ও বিহারে বহু ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে স্বেচ্ছাসেবকদের উপর নজরদারি চালানো হয়।

এই প্রেক্ষিতেই সোমবার প্রবীণ আইনজীবী ও রাজ্যসভার সাংসদ কপিল সিবলের উপস্থিতিতে আয়োজিত যৌথ সাংবাদিক বৈঠকে সৌরভ দাস বলেন, “২৫ জুলাইয়ের সমঝোতার লিখিত নথি আগামীকালের মধ্যে আমাদের হাতে না এলে আমরা আবার বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।” সিজেপির এই হুঁশিয়ারির পরেই কেন্দ্র ফের রাতেই বৈঠক করে তাদের আশ্বস্ত করার চেষ্টা করে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন