Aaj lndia Desk, কলকাতা:ভোট মানেই শুধু লাইন দিয়ে ভোট দেওয়া নয় , চারপাশে বাড়তি নজরদারি, কড়া নিয়ম আর কিছু অস্থায়ী নিষেধাজ্ঞা যেগুলি কার্যত ওই ভোটের দিনের জন্য ধার্য । আগামী কাল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা তথা শেষ দফার ভোটগ্রহণ পর্ব শুরু হবে ,আর তার ঠিক আগেই নির্বাচন কমিশন সামনে নিয়ে আসল কিছু নিয়মাবলী ।
এবারও তার ব্যতিক্রম নয়। দ্বিতীয় দফার ভোটের আগে মদের দোকান থেকে শুরু করে বাইক চালানো সবেতেই কড়া নজর দিয়েছে নির্বাচন কমিশন।ভোটের আগে রাজ্যে কড়াকড়ি বাড়াল নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার ভোটের আট দিন আগে থেকেই মদের দোকান, বার ও গুদাম বন্ধ রাখার নির্দেশে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে বাইক চলাচল নিয়েও জারি হয়েছে একাধিক বিধিনিষেধ, যদিও আদালতের হস্তক্ষেপে কিছু নিয়মে আংশিক বদল আনা হয়েছে। ভোটের আগে ফের সেই নির্দেশিকাই মনে করিয়ে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দপ্তর।
কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাধারণ মানুষ বাইক ব্যবহার করতে পারবেন। এই সময়ের মধ্যে ভোট দিতে যাওয়া, জরুরি চিকিৎসা বা পারিবারিক প্রয়োজনে যাতায়াতে কোনও বাধা নেই। তবে নজরদারি থাকবে কড়া।অফিসগামীদের ক্ষেত্রেও ছাড় রাখা হয়েছে। প্রয়োজনীয় পরিচয়পত্র সঙ্গে থাকলে বাইক নিয়ে কর্মস্থলে যাওয়া যাবে। একইভাবে খাবার সরবরাহকারী সংস্থার কর্মীরাও যেমন সুইগি, জোম্যাটো পরিষেবা চালু রাখতে পারবেন, তবে তাদেরও বৈধ আইডি কার্ড বহন করা বাধ্যতামূলক। ভোটের আগের দিন থেকেই কড়াকড়ি আরও বাড়বে। নির্দেশ অনুযায়ী, ভোটের ১২ ঘণ্টা আগে থেকে বাইকের পিছনে কাউকে বসানো যাবে না। অর্থাৎ পিলিয়ন রাইড সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে নির্দিষ্ট সময়ের জন্য।


