33.3 C
Kolkata
Saturday, July 4, 2026
spot_img

টোটো চালকদের জন্য বড় ধাক্কা! আসলে কী ঘটেছে জানেন ?

Aaj lndia Desk, উত্তর ২৪ পরগণা: টোটো চলাচল নিয়ে প্রশাসনের নতুন সিদ্ধান্তকে ঘিরে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার বারাসত। বৈধ পারমিট (Valid permit) ছাড়া টোটো ও অটোকে মূল সড়কে চলতে দেওয়া হবে না প্রশাসনের এই ঘোষণার পরই বিক্ষোভে ফেটে পড়েন টোটো চালকেরা। রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক শেষ হতেই শুরু হয় প্রতিবাদ। পরে যশোর রোড ও ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন বহু চালক।

টোটো চালকদের অভিযোগ, ২০১৮ সালে আরটিও-র মাধ্যমে ৩৮ থেকে ৪০ হাজার টাকা খরচ করে তাঁরা গাড়ির রেজিস্ট্রেশন করিয়েছেন। নিয়ম মেনে নম্বর, ইনস্যুরেন্স ও ট্যাক্স দেওয়ার পরেও এখন কেন মূল সড়কে চলাচলে বাধা দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, গত কয়েক দিনে জাতীয় সড়কে ওঠার অভিযোগে পুলিশ একাধিক টোটো আটক করেছে। এতে বহু পরিবারের রুজি-রুটি সংকটে পড়েছে।

এক বিক্ষোভকারী চালকের কথায়, “যদি রাস্তায় চলতেই না পারি, তাহলে ইনস্যুরেন্স, ট্যাক্স আর রেজিস্ট্রেশন করার মানে কী? সরকার নম্বর দিয়েছে, এখন আবার রাস্তায় নামতে বাধা দিচ্ছে কেন?”

অন্যদিকে, প্রশাসনের বক্তব্য, আইন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু টোটো নয়, বৈধ পারমিট ছাড়া কোনও অটো বা যাত্রীবাহী গাড়িকেই মূল সড়কে চলতে দেওয়া হবে না। ট্র্যাফিক শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ বলে দাবি প্রশাসনের।

এই ইস্যুতে টোটো চালকদের পাশে দাঁড়িয়েছে ভারতীয় মজদুর সঙ্ঘ। সংগঠনের দাবি, আগে চালকদের যথাযথ নোটিস দেওয়া উচিত ছিল। পাশাপাশি বাজেয়াপ্ত করা টোটোগুলি দ্রুত ছেড়ে দেওয়ার দাবিও তুলেছে তারা। দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন।

প্রশাসনের সিদ্ধান্ত ঘিরে এখন বারাসতে চাপা উত্তেজনা। টোটো চালকদের দাবি ও প্রশাসনের অবস্থানের সংঘাতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর সকলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন