37.2 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

দিল্লির পর বাংলা! ‘লিকার স্ক্যাম’ অভিযোগে উঠে এলো অভিষেকের নাম?

Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গের মদ বণ্টন নীতিকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। একটি গোপন আবগারি দফতরের রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালে চালু হওয়া নতুন মদ বণ্টন ব্যবস্থার মাধ্যমে রাজ্যে একচেটিয়া ব্যবসার পরিবেশ তৈরি করা হয়। সেই ব্যবস্থার সুযোগ নিয়ে বিপুল অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। এবার এই অভিযোগের কেন্দ্রে উঠে এসেছে তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম। রিপোর্টটি ইতিমধ্যেই রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরে জমা পড়েছে।

কী অভিযোগ?

অভিযোগ অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রভাবে ২০১৭ সালে পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড (WBSBCL) গঠনের মাধ্যমে রাজ্যের মদ বণ্টন ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়। এর আগে ৫৫ টি বেসরকারি পাইকারি সংস্থা মদ সরবরাহের দায়িত্বে ছিল। নতুন ব্যবস্থায় সেই কাঠামো বদলে গিয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। এর ফলে তৎকালীন তৃনমূল সরকার একচেটিয়া নিয়ন্ত্রণ শুরু করে।

ক্যমাক স্ট্রিটের বাড়িতেই চলত অর্থের আমদানি ?

নতুন ব্যবস্থার আওতায় কিছু বেসরকারি ডিস্ট্রিবিউটরকে যুক্ত করা হয়। ডিস্ট্রিবিউটরদের গুদাম ভাড়া বাবদ প্রতি ক্রেটে ৪ টাকা এবং পরিবহণ খরচ বাবদ ৩ টাকা করে অতিরিক্ত অর্থ আদায় করা হত। মদ প্রস্তুতকারী ও বোতলজাতকারী সংস্থাগুলিকে এই খরচ বহন করতে বাধ্য করা হয়েছিল বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে। রিপোর্টের দাবি, এই অতিরিক্ত আদায়ের অর্থের একটি অংশ শেষ পর্যন্ত কলকাতার ৯, ক্যামাক স্ট্রিটের একটি ঠিকানায় পৌঁছত যেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামে নথিভুক্ত।

আইএফবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড আবগারি দফতরের কাছে এই বিষয়ে একাধিকবার অভিযোগও জানিয়েছিল। এই সংস্থার তরফে পাঠানো একটি চিঠিতে কিছু আবগারি আধিকারিকের বিরুদ্ধে বেআইনি হস্তক্ষেপ এবং চাপ সৃষ্টির অভিযোগ তোলা হয়েছে। সংস্থাটি অভিযোগ করেছে, তাদের আপত্তি সত্ত্বেও বিতরণ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে বাধ্য করা হয়েছিল।

এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরেই বিজেপি নেতা অমিত মালব্য প্রকাশ্যে অভিযোগ করেছেন যে এই পুরো ব্যবস্থার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। এই ঘটনাকে তিনি “পশ্চিমবঙ্গের মদ দুর্নীতি” বলেও উল্লেখ করেছেন। তাঁর দাবি, অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং যদি অনিয়ম প্রমাণিত হয়, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে এই অভিযোগগুলির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং সম্ভাব্য তদন্তের দিকেই এখন নজর রাজনৈতিক ও শিল্পমহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন