37.2 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

হাতে মাত্র ৩ মাস সময়! অভ্যাস না বদলালে সেপ্টেম্বর থেকেই গুনতে হবে জরিমানা

Aaj India Desk, শিলিগুড়ি: রাজ্যকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে নতুন বিজেপি সরকার (BJP Government)। রাস্তাঘাট নোংরা করলে আর রেহাই মিলবে না। যেখানে-সেখানে থুতু ফেলা, পানের পিক ফেলা বা ময়লা-আবর্জনা ছড়িয়ে রাখলে জরিমানা গুনতে হবে সাধারণ মানুষকে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে। একথা আগেই জানিয়েছিলেন তবে আজ আবারও একবার মনে করিয়ে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal)।

কি কি নির্দেশ দিলেন অগ্নিমিত্রা পাল? 

বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মন্ত্রী। সেখানে বিভিন্ন পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, শহর ও শহরতলির পরিবেশ পরিষ্কার রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। রাস্তায় প্লাস্টিক বা অন্য কোনও বর্জ্য ফেলা যাবে না। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে অগ্নিমিত্রা পালের প্রশ্ন, মানুষ যখন শপিং মল বা অন্য পরিছন্ন জায়গায় নিয়ম মেনে চলতে পারেন, তখন রাস্তাঘাটে সেই সচেতনতা দেখাতে সমস্যা কোথায়? পাশাপাশি, শহরের সৌন্দর্য নষ্ট করে এমন দৃশ্যদূষণ বন্ধ করতেও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

কত টাকা জরিমানা গুনতে হবে?

বর্তমান নিয়ম অনুযায়ী প্রকাশ্যে থুতু ফেললে ৫০০ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। তবে নতুন সরকার সেই অঙ্ক বাড়াবে কি না, তা এখনও স্পষ্ট করা হয়নি।

স্বচ্ছ অ্যাপ

এরই মধ্যে পরিচ্ছন্নতা বজায় রাখতে রাজ্যে চালু হয়েছে ‘স্বচ্ছ অ্যাপ’ । কোথাও ময়লা বা অপরিচ্ছন্ন পরিবেশ চোখে পড়লে সাধারণ মানুষ সেই জায়গার ছবি তুলে অ্যাপে আপলোড করতে পারবেন। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট পুরসভা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং সমস্যার সমাধান হলে অভিযোগকারীকে তা জানানো হবে।

তবে সরকার এখনই জরিমানার পথে হাঁটছে না। আগামী তিন মাস সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। কিন্তু সেপ্টেম্বরের পরেও কেউ যদি রাস্তাঘাট নোংরা করেন বা প্রকাশ্যে থুতু ফেলেন, তাহলে তাঁকে জরিমানা দিতে হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন