36 C
Kolkata
Thursday, April 23, 2026
spot_img

ভোটকেন্দ্রে আলোর সংকট, সরব অশোক ভট্টাচার্য

Aaj India Desk,দার্জিলিং : পশ্চিমবঙ্গে সকাল থেকেই শুরু হয়েছে, বিধানসভা নির্বাচন (Assembly Election ) প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন বুথে বুথে ধরা দিল নানান সমস্যা , কোথাও ইভিএম মেশিন খারাপ কোথাও বা আলোর অভাব।

এমনই এক ঘটনার সাক্ষী থাকলেন বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য।বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির ২০১ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে যান তিনি। নেতাজি বয়েজ হাইস্কুলে অবস্থিত ওই বুথে পৌঁছে ভোট দেওয়ার আগেই এক সমস্যা তাঁর নজরে আসে ভোটকেন্দ্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় বিষয়টি দেখে তিনি সঙ্গে সঙ্গেই দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে আরজি জানায়।

তিনি বলেন , “একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল ভোটের দিন, আর সেই দিনেই যদি ভোটারদের ন্যূনতম সুবিধা নিশ্চিত না করা হয়, তাহলে তা অত্যন্ত দুঃখজনক। পাশাপাশি তিনি এও বলেন আলো কম থাকায় বিশেষ করে বয়স্ক ভোটাররা সমস্যায় পড়তে পারেন। অনেকেই ঠিকভাবে ব্যালট ইউনিট বা ইভিএম দেখতে পারবেন না, এতে ভোটদানে অসুবিধা হতে পারে।”তিনি দ্রুত সমস্যার সমাধানের জন্য নির্বাচন কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তাঁর দাবি, ভোটগ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে প্রতিটি বুথে পর্যাপ্ত আলো, নিরাপত্তা ও অন্যান্য মৌলিক পরিষেবা নিশ্চিত করা জরুরি।এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে ভোটের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে স্থানীয় স্তরে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।

ভোটের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন ত্রুটি সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে সাধারণ ভোটারদের মধ্যেও। এখন দেখার, কত দ্রুত এই সমস্যার সমাধান করা হয় এবং দিনের বাকি সময়ে ভোটগ্রহণ কতটা নির্বিঘ্নে এগোয়।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন