29 C
Kolkata
Friday, September 11, 2026
spot_img

পাহাড় ডাকছে? খুলেছে সিকিমের এই জায়গা—কিন্তু এক ভুলেই পড়তে পারেন মহা বিপদে! ৪ টের আগেই…

গ্যাংটক: অবশেষে খুলল উত্তর সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র লাচেনের দরজা (Sikkim Tourism)। দীর্ঘ অপেক্ষার পর ফের পর্যটকদের জন্য স্বস্তির খবর। তারাম চু এলাকায় গুরুত্বপূর্ণ লাচেন অ্যাক্সিস যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। কিন্তু রাস্তা খুললেও পাহাড়ে ভ্রমণের আনন্দের সঙ্গে জুড়ে গেল কড়া সতর্কবার্তা। বিকেল ৪টার সময়সীমা মিস করলেই আটকে যেতে পারেন পর্যটকরা!

মাঙ্গান জেলা প্রশাসনের ১০ সেপ্টেম্বরের ট্র্যাফিক রেগুলেশন অর্ডার অনুযায়ী, গ্যাংটক বা মাঙ্গান থেকে লাচেন-লাচুংয়ের দিকে যাওয়া সমস্ত পর্যটক এবং হালকা যানবাহনকে বিকেল ৪টার মধ্যে তুং চেকপোস্ট পার হতে হবে। নির্ধারিত সময়ের পর কোনও গাড়িকে চেকপোস্টের ওপারে যেতে দেওয়া হবে না (Sikkim Tourism)।

অর্থাৎ লাচেনের রাস্তা খুললেও সন্ধ্যার পর পাহাড়ি পথে যাতায়াতে থাকছে কড়া নিষেধাজ্ঞা। দিনের আলো থাকতে পর্যটকদের গন্তব্যে পৌঁছে দেওয়া এবং রাতের ঝুঁকিপূর্ণ পাহাড়ি যাত্রা এড়ানোই প্রশাসনের মূল লক্ষ্য।

তবে এখানেই শেষ নয়। লাচেন বা লাচুং থেকে মাঙ্গান কিংবা গ্যাংটকের দিকে নামার ক্ষেত্রেও একই নিয়ম। সেক্ষেত্রেও বিকেল ৪টার মধ্যে তুং চেকপোস্ট পার হতে হবে। ফলে শেষ মুহূর্তে রওনা দিলে বিপাকে পড়তে পারেন পর্যটক ও গাড়িচালকরা।

এদিকে ভারী যানবাহন এবং ট্রাকের উপর নিষেধাজ্ঞা এখনও বহাল। এই ধরনের গাড়িকে লাচেন-লাচুং অ্যাক্সিস ব্যবহার না করে সাংকালাং–সাফো–শিপগিয়ের রুট দিয়ে চলাচল করতে হবে।

প্রশাসনের নির্দেশ, মাঙ্গানের পুলিশ সুপার-সহ সংশ্লিষ্ট পুলিশকর্মী ও চেকপোস্ট কর্মীরা এই বিধি কঠোরভাবে কার্যকর করবেন। পাশাপাশি লাচেন ও লাচুংয়ের পিপনদের স্থানীয় বাসিন্দা, গাড়িচালক এবং সংশ্লিষ্ট সকলের কাছে নতুন নির্দেশিকা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (Sikkim Tourism)।

তাই উত্তর সিকিমে যাওয়ার পরিকল্পনা থাকলে শুধু হোটেল আর পারমিটের হিসেব করলেই হবে না—ঘড়ির কাঁটার হিসেবও রাখতে হবে। কারণ লাচেনের রাস্তা খুললেও বিকেল ৪টার পর তুং চেকপোস্টে গিয়ে আটকে পড়ার ঝুঁকি থাকছে।

পর্যটকদের (Sikkim Tourism) জন্য সুখবর অবশ্যই বড়, লাচেন আবার নাগালের মধ্যে। তবে পাহাড়ি রাস্তা, আবহাওয়া এবং নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের নির্দেশ মেনে চলাই এখন সবচেয়ে জরুরি।

মনে রাখুন, ৪টার ডেডলাইন মিস করবেন না। নতুন ট্র্যাফিক বিধি অবিলম্বে কার্যকর এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন