কলকাতা: চরম অস্তিত্ব সংকটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ পদ থেকে সুখেন্দু শেখর রায়ের ইস্তফার রেশ না কাটতেই, তৃণমূলের আরও এক উইকেট পতন! বুধবার রাজ্যসভা সাংসদ পদ ত্যাগ করলেন অসমের বাঙালি নেত্রী সুস্মিতা দেব (Susmita Deb)। পাশাপাশি দলের সব পদও ত্যাগ করেছেন তিনি। জানা গিয়েছে দলত্যাগ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করেছেন সুস্মিতা। সূত্রের খবর, তাঁর হাত ধরেই বিজেপিতে যোগ দিতে চলেছেন সুস্মিতা।
এর আগে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায়। জম্পনা ওঠে এরপর হয়ত কোয়েল মল্লিক ইস্তফা দিতে পারেন। তবে তার আগে অসমের বাঙালি নেত্রী সুস্মিতা দেব (Susmita Deb) পদত্যাগ করলেন। যার ফলে রাজ্যসভায় এক সপ্তাহের মধ্যে ২ টি আসন হারাল তৃণমূল। বাংলা থেকে মত রাজ্যসভার আসন রয়েছে ১৬ টি। যার মধ্যে তৃণমূলের কাছে ছিল ১৩। সুখেন্দু-সুস্মিতাকে হারিয়ে তৃণমূলের কাছে বর্তমানে থাকলো ১১ টি আসন।
উল্লেখ্য, সুস্মিতা দেব (Susmita Deb) একসময় কংগ্রেসের পরিচিত মুখ ছিলেন। তাঁকে কংগ্রেস থেকে তৃণমূলে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে যোগ দিয়ে পরে দল তাঁকে রাজ্যসভায় পাঠায়। উত্তর-পূর্ব ভারতের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থেকেছেন সুস্মিতা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে তৃণমূলের একের পর এক সাংসদের পদত্যাগ দলের সংসদীয় শক্তি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে নতুন প্রশ্ন তুলে দিচ্ছে। সুখেন্দু শেখর রায়ের পর সুস্মিতা দেবের (Susmita Deb) পদত্যাগ ঘিরে সেই জল্পনা আরও তীব্র হয়েছে। এখন নজর থাকবে তৃণমূলের পরবর্তী পদক্ষেপ এবং সুস্মিতা দেবের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানের দিকে।


