38.3 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

আলিপুরে সরকারি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

Aaj India Desk, কলকাতা: আলিপুরে (Alipore) একটি সরকারি বহুতলে (Government Building) ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতায় পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়, ফলে চারপাশে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অফিস থাকা ওই বহুতল ভবনেই আগুন লাগে। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হলেও আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, একের পর এক তলা ধরে উপরে উঠতে থাকে শিখা। পরিস্থিতি সামাল দিতে এখন অন্তত ৭টি দমকল ইঞ্জিন কাজ করছে।

স্থানীয়রা প্রথমে সকাল প্রায় ৭টার দিকে চারতলা থেকে ধোঁয়া ও আগুন দেখতে পান এবং সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেন। এরপর অফিসের কর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে পৌঁছালেও নিরাপত্তার কারণে তাঁদের ভবনে ঢুকতে দেওয়া হয়নি। সবচেয়ে উদ্বেগের বিষয়, খবর অনুযায়ী সাততলায় একজন ব্যক্তি আটকে রয়েছেন। তাঁকে উদ্ধারের জন্য দড়ির সাহায্যে নামানোর চেষ্টা চলছে। ভবনের কাচ ভেঙে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

কিন্তু ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এসি থেকে শর্ট সার্কিটের জেরেই এই আগুন লেগে থাকতে পারে। তবে দমকল আধিকারিকরা জানাচ্ছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগে নিশ্চিতভাবে কারণ বলা সম্ভব নয়। তবে ঘটনাটি ঘিরে আরও একটি বিষয় নজর কাড়ছে-দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের এই অফিসেই আগুন লাগে, যেখানে জাহাঙ্গির খান বসতেন বলে জানা যাচ্ছে। আর ‘পুষ্পা’র গ্রেপ্তারের পরপরই এই অগ্নিকাণ্ড, তাই এর পেছনে অন্য কোনও রহস্য আছে কি না, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন