40.7 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

এবার হাইকোর্টে তৃণমূল, CID-এর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?

Aaj India Desk, কলকাতা: বিধায়কদের সই জালকাণ্ডের তদন্তে সিআইডি (CID)-র ভূমিকা নিয়ে এবার সরব হল তৃণমূল কংগ্রেস (TMC)। গতকাল কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিআইডির তল্লাশির ঘটনায় আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)-এর দ্বারস্থ হয়েছে শাসকদল।

বুধবার তৃণমূলের পক্ষ থেকে আইনজীবী কিশোর দত্ত হাইকোর্টে আবেদন করেন। তাঁর অভিযোগ, কোনও ওয়ারেন্ট ছাড়াই সিআইডি দলীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে। তল্লাশির সময় কোনও স্বাধীন সাক্ষীও উপস্থিত ছিলেন না বলে দাবি করা হয়েছে। পাশাপাশি, অফিসের বিভিন্ন নথি স্ক্যান করে নিয়ে যাওয়ার অভিযোগও তোলা হয়েছে। বিষয়টির দ্রুত শুনানির আবেদন জানানো হলে বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা দায়েরের অনুমতি দেন।

অন্যদিকে, একই সই জালকাণ্ডের তদন্তে সিআইডির তলব এড়িয়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারও তিনি তদন্তকারীদের সামনে হাজির হননি। এ নিয়ে টানা তৃতীয়বার সিআইডির সমন এড়ালেন তিনি। এরই মধ্যে সিআইডির পাঠানো নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। তিনি সমন প্রত্যাহার এবং আইনি সুরক্ষার আবেদন জানিয়েছেন। আগামীকাল বিচারপতি কৌশিক চন্দের এজলাসে তাঁর মামলার শুনানি হওয়ার কথা।

আইন মহলের একাংশের মতে, আদালত যদি অভিষেককে কোনও রকম সুরক্ষা না দেয়, তাহলে তাঁর উপর আইনি চাপ আরও বাড়তে পারে। বারবার তলব এড়িয়ে যাওয়ায় তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠছে। সিআইডির ধারণা, হাজিরা এড়াতেই আইনি পথ বেছে নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে তদন্তকারী সংস্থা নতুন করে নোটিস পাঠানোর বদলে সরাসরি আদালতের দ্বারস্থ হতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন