28 C
Kolkata
Friday, July 31, 2026
spot_img

যন্তর মন্তরে পেলেট গান বিতর্কে বড় বার্তা! “সব দায় আমার”—CRPF ডিজির দায় স্বীকারে চর্চা

নয়াদিল্লি: গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টির ‘সংসদ চলো’ অভিযানে (CJP Protest) পড়ুয়াদের উপর ছররা গুলি (Pellet Gun) চালানোর অভিযোগে তোলপাড় হয় দেশ। সেই অভিযানে নিরাপত্তাবাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। অভিযোগ ওঠে, সিজেপি আন্দোলন রুখতে র‌্যাফের অন্তত এক ডজন সদস্যের হাতে ছররা বন্দুক (Pellet Gun) দেওয়া হয়েছিল। ওই গুলিতে পাঁচ জন আহত হন, তাঁদের মধ্যে একজন সাংবাদিকও ছিলেন।

ঘটনাকে (CJP Protest) কেন্দ্র করে দায় কার, তা নিয়েই শুরু হয়েছে টানাপোড়েন। অভিযোগের আঙুল মূলত র‌্যাফের দিকে উঠলেও, বাহিনীর তরফে দিল্লি পুলিশ ও সিআরপিএফের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। এবার নিরাপত্তাবাহিনীর ভূমিকা নিয়ে দেশজুড়ে বিতর্কের আবহে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (CRPF) মহাপরিচালক (ডিজি) জ্ঞানেন্দ্রপ্রতাপ সিং।

বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, কর্তব্য পালনের সময় সদুদ্দেশ্যে নেওয়া প্রতিটি পদক্ষেপের দায়ভার তিনি নিজে নিতে প্রস্তুত। একইসঙ্গে তিনি জওয়ানদের নির্ভীকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। সোমবার CRPF-র এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জ্ঞানেন্দ্রপ্রতাপ সিং বলেন, “কর্তব্য পালনের সময় সদুদ্দেশ্যে আপনারা যা যা পদক্ষেপ নিয়েছেন, সবকিছুর দায়ভার আমি নিচ্ছি। নির্ভীক ভাবে নিজেদের দায়িত্ব পালন করে যান। কোনওরকম দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, “যদি কোনও কিছুর দায় নেওয়ার প্রয়োজন হয়, তাহলে সেটা আমি CRPF-র ডিজি হিসাবে নেব।” তাঁর এই মন্তব্যকে বাহিনীর সদস্যদের প্রতি আস্থা ও নেতৃত্বের বার্তা হিসেবেই দেখছে প্রশাসনিক মহলের একাংশ।

প্রসঙ্গত, দিল্লির যন্তরমন্তরে NEET পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে আন্দোলনরত (CJP Protest) পড়ুয়াদের মিছিলে নিরাপত্তাবাহিনীর পদক্ষেপ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে, বলে দাবী করেছে আন্দোলনকারী পড়ুয়া এবং বিরোধীরা। বিশেষ করে পেলেট গান (Pellet Gun) ব্যবহারের অভিযোগ এবং তার নির্দেশ কে দিয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী নেতারা।

যদিও এই অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে পৃথকভাবে কোনও বিস্তারিত মন্তব্য এখনও সামনে আসেনি। এই আবহেই CRPF ডিজির বক্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তাঁর মন্তব্যকে একদিকে যেমন বাহিনীর মনোবল বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে যন্তর মন্তরের ঘটনাকে ঘিরে চলা বিতর্কের মধ্যেও তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন